জয়েন করুন

হাতে আর মাত্র ১১ দিন সময়, জনপ্রিয় দুই আনলিমিটেড প্ল্যান বন্ধ করছে BSNL

avatar
Written By : Puja Mondal
Updated Now: March 20, 2025 4:26 PM

দোল উপলক্ষে একটি অফার চালু করেছিল BSNL, যা শেষ হবে ৩১ মার্চ। অর্থাৎ হাতে আর মাত্র ১১ দিন সময়। এই অফারের অধীনে, দুটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানে অতিরিক্ত বৈধতা প্রদান করা হয়েছে। কম দামে ৩৬৫ দিন মেয়াদের প্ল্যানে অতিরিক্ত ২৯ দিনের বৈধতা পাওয়ার সুযোগ রয়েছে। যার ফলে ব্যবহারকারীরা পুরো বছরভর তাদের সিম সক্রিয় রাখতে পারবেন।

BSNL এর ৩৬৫ দিনের রিচার্জ অফার

BSNL-এর এই রিচার্জ প্ল্যানের দাম ১,৪৯৯ টাকা। প্রাথমিকভাবে, এই প্ল্যানের মেয়াদ ৩৩৬ দিন ছিল। কিন্তু হোলি ধামাকা অফারের অধীনে, ব্যবহারকারীরা এখন অতিরিক্ত ২৯ দিন পাচ্ছেন। এই বর্ধিত মেয়াদের পাশাপাশি, এই প্ল্যানে বিভিন্ন সুবিধা রয়েছে। যেমন, আনলিমিটেড ভয়েস কলিং এবং দেশজুড়ে যেকোনও নেটওয়ার্কে বিনামূল্যে জাতীয় রোমিং।

এছাড়াও, বিএসএনএল এর এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে SMS এর সুবিধা নিতে পারবেন। মোট ২৪ জিবি হাই-স্পিড ডেটা অফার করা হয়। এদিন, বিএসএনএল তাদের এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই অফারের শেষ তারিখ জানিয়ে দিয়েছে। স্পষ্ট করে দিয়েছে যে, ৩১ মার্চ, ২০২৫ এর পর থেকে উক্ত সুবিধাগুলি আর পাওয়া যাবে না।

BSNL এর হোলি ধামাকা অফার

কোম্পানিটি তাদের ২,৩৯৯ টাকার প্ল্যানের সাথেও এই অফার দিচ্ছে। এই প্ল্যানে আগে ৩৯৫ দিনের মেয়াদ ছিল। তবে হোলি ধামাকা অফারের অংশ হিসেবে, গ্রাহকরা ৪২৫ দিনের মেয়াদ উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, এই প্রিপেইড প্ল্যানে একই রকম সুবিধা রয়েছে। যেমন, দেশজুড়ে আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে জাতীয় রোমিং। প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা এবং ১০০টি বিনামূল্যে এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানের মাধ্যমে, ব্যবহারকারীরা ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত অতিরিক্ত ৩০ দিনের মেয়াদ উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে