জয়েন করুন

BSNL আনল সস্তা রিচার্জ প্ল্যান ১৮০ দিন ধরে রোজ ১ জিবি ইন্টারনেট সহ কলিং

Updated Now: March 13, 2025 10:48 PM

রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এদিন প্রকাশ করল নতুন রিচার্জ প্ল্যান। যে প্ল্যানে ৭৫০ টাকা খরচ করে অর্ধেক বছর মোবাইল চালু রাখতে পারবেন। বেসরকারি টেলিকম অপারেটরগুলির রিচার্জের দামের তুলনায় এই প্ল্যান বেশ সস্তা। তবে এই প্ল্যানটি শুধুমাত্র টেলিকমের GP-২ গ্রাহকদের জন্য উপলব্ধ। কিন্তু, এই GP-২ গ্রাহক কারা?

GP-২ গ্রাহক কারা?

GP-২ সেই সমস্ত গ্রাহক যারা ৭ দিনের বেশি রিচার্জ করেননি। সাত দিনের পর ১৬৫ দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত, এই ব্যবহারকারীরা GP-২ গ্রাহকই থাকবেন। আসুন ৭৫০ টাকার রিচার্জ প্ল্যানের সুবিধাগুলি জেনে নেওয়া যাক।

BSNL এর ৭৫০ টাকার নতুন রিচার্জ প্ল্যান

BSNL-এর ৭৫০ টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে ১৮০ দিন। এই ৬ মাস প্রতিদিন পাবেন ১ জিবি ডেটা, সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস/দিন। FUP (ইউসেজ পলিসি) ডেটা ব্যবহারের পরে স্পিড ৪০ কেবিপিএসে নেমে আসবে। মোট ডেটা পাওয়া যাবে ১৮০ জিবি।

অন্যান্য বেসরকারি টেলিকম অপারেটরদের এমন কোনও রিচার্জ প্ল্যান নেই। বেসরকারি টেলিকম কোম্পানিগুলির জিপি-গ্রাহকরা এমন সুবিধা পায় না। বিএসএনএলের সাথে, জিপি গ্রাহক হওয়ার সুবিধা হল আপনি কোম্পানি থেকে আরও লাভজনক অফার পাবেন। এটি ছাড়াও আরও একাধিক ৬ মাসের রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএলের।

অপরদিকে, শীঘ্রই দেশজুড়ে ৪জি পরিষেবা চালু করার জন্য দ্রুত ১ লাখ ৪জি সাইট বসানোর চেষ্টা করছে BSNL। ইতিমধ্যে ৭৫ হাজার সাইট স্থাপন করে ফেলেছে কোম্পানি। ৪জি’র পাশাপাশি আগামীদিনে এই ১ লাখ সাইটে ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনাও রেখেছে BSNL।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে