জয়েন করুন

২ লাখের বেশি কলকাতাবাসীর ঘরে জায়গা করে নিয়েছে Jio AirFiber

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 2, 2025 5:35 PM

শহরের ঘরে ঘরে এখন ডিজিটাল কানেক্টিভিটির নতুন ঠিকানা হয়ে উঠেছে জিও এয়ারফাইবার (Jio AirFiber)। এর মাধ্যমে ৫জি ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (FWA) পরিষেবায় রাজত্ব করছে রিলায়েন্স জিও। ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI)-এর এপ্রিল মাসের রিপোর্ট অনুযায়ী, কলকাতায় ৫জি FWA পরিষেবা দেওয়ার ক্ষেত্রে জিও একাই দখল করে রেখেছে প্রায় ৮১ শতাংশ বাজার।

কলকাতায় ২ লাখের বেশি গ্রাহক Jio AirFiber এর

শুধুমাত্র এই শহরেই জিও এয়ারফাইবার ব্যবহারকারীর সংখ্যা ২ লাখ ১২ হাজারের বেশি। যেখানে প্রতিদ্বন্দ্বী এয়ারটেল এর ব্যবহারকারী মাত্র ৪৮ হাজারের কাছাকাছি। পুরো কলকাতায় ৫জি FWA ব্যবহারকারীর সংখ্যা মোটামুটি ২.৬ লাখ – এর মধ্যে জিও কার্যত একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে।

এখানেই থেমে নেই জিওর দাপট। ওয়্যারলাইন ব্রডব্যান্ডের ক্ষেত্রেও সংস্থাটির হাতে রয়েছে প্রায় ৭.৪৪ লাখ গ্রাহক, যা বাজারের প্রায় ৫৬ শতাংশ। মোবাইল পরিষেবার ক্ষেত্রেও তারা এগিয়ে; রাজ্যে ১.০৭ কোটি গ্রাহক নিয়ে ৪৮ শতাংশ বাজার দখলে রেখেছে কোম্পানিটি।

গোটা ভারতেও এগিয়ে জিও

সারা ভারতজুড়েও চিত্রটা খুব একটা আলাদা নয়। দেশজুড়ে ৬১ লাখের বেশি গ্রাহক নিয়ে ৫জি FWA পরিষেবায় জিওর দখল প্রায় ৮২ শতাংশ বাজার। তুলনায়, এয়ারটেলের গ্রাহক সংখ্যা প্রায় ১৩ লাখ।

শুধু ইন্টারনেট নয়, জিও এয়ারফাইবার দিচ্ছে ৮০০-র বেশি ডিজিটাল টিভি চ্যানেল, ১৫টিরও বেশি ওটিটি অ্যাপ, আনলিমিটেড ওয়াইফাই এবং স্মার্ট হোম সলিউশন। শহরের ব্যস্ত নাগরিক থেকে শুরু করে মফস্বলের সাধারণ মানুষ – সবাই ধীরে ধীরে ভরসা রাখছেন এই পরিষেবায়।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে