জয়েন করুন

২৯৯ টাকা থেকে শুরু, Jio, Airtel, Vi ও BSNL দিচ্ছে সস্তায় রোজ ৩ জিবি ডেটা সহ কলিং

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 12, 2025 11:45 AM

বর্তমানে স্মার্টফোন ব্যবহার মানেই প্রচুর ডেটা খরচ। কারণ এখন ফোনের মাধ্যমে ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি, অফিসের কাজ কিংবা অনলাইন ক্লাস, সবকিছুই করা হয়। তাই অনেকেরই দৈনিক ডেটা শেষ হয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু যদি এমন প্ল্যান রিচার্জ করা যায় যেখানে প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে, তাও আবার ৫০০ টাকার কমে, তাহলে কি এই ভয় আর কাজ করবে? এই প্রতিবেদনে আমরা Airtel, Jio, Vi ও BSNL এর এমন সস্তা ৩ জিবি ডেটা প্ল্যান সম্পর্কে বলবো।

Airtel ৪৪৯ টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে রোজ ৩ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া আছে। এর সাথে Airtel Xstream Play Premium সাবস্ক্রিপশন, আনলিমিটেড 5G ডেটা, স্প্যাম কল ও এসএমএস অ্যালার্ট এবং বিনামূল্যের হ্যালোটিউনের সুবিধা মিলবে।

Jio ৪৪৯ টাকার প্ল্যান

একই দামে এবং ২৮ দিনের ভ্যালিডিটি সহ জিও দিচ্ছে প্রায় একই সুবিধা। ৪৪৯ টাকার প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটার পাশাপাশি ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কল তো আছেই, সঙ্গে রয়েছে JioTV, JioHotstar, JioCloud এবং আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুবিধা।

Vodafone Idea ৪৪৯ টাকার প্ল্যান

Vi-র এই প্ল্যানেও ২৮ দিন ধরে ৩ জিবি ডেটা প্রত্যহ অফার করা হয়। পাশাপাশি Vi Movies & TV সাবস্ক্রিপশন, হাফ-ডে আনলিমিটেড ডেটা, উইকেন্ডে ডেটা রোলওভার এবং “ডেটা ডিলাইট” বোনাস অতিরিক্ত পাওয়া যায়। এর সাথে কলিং ও এসএসএস বেনিফিট রয়েছে।

BSNL ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএল মাত্র ২৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেয়। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। এই লিস্টের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান এটি।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে