জয়েন করুন

প্রতিদিন ২.৫ জিবি ডেটা ও OTT একসঙ্গে? জিওর দুর্দান্ত রিচার্জ প্ল্যান এখন বাজারে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 16, 2025 10:10 AM

যদি আপনি প্রতিদিন ২.৫ জিবি ইন্টারনেট ডেটা ওটিটি বেনিফিট চান, তাহলে জিওর নতুন কয়েকটি প্ল্যান রিচার্জ করতে পারেন। কারণ এই রিচার্জ প্ল্যানগুলিতে (Jio Recharge Plan) শুধু ডেটা নয়, এর সঙ্গে থাকছে আনলিমিটেড ৫জি, OTT সাবস্ক্রিপশন, ফ্রি কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস। অর্থাৎ একটি প্ল্যানের মধ্যেই সবকিছু! আসুন জিওর এই কম্বো প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Jio কম্বো রিচার্জ প্ল্যান

জিও ৩৯৯ প্ল্যান (২৮ দিন)

জিওর ৩৯৯ টাকার এই কমপ্যাক্ট প্ল্যানে প্রতিদিন পাওয়া যাবে ২.৫ জিবি হাই-স্পিড ডেটা। সঙ্গে থাকছে জিও টিভি ও জিও সিনেমার সাবস্ক্রিপশন। অর্থাৎ ইন্টারনেট ছাড়াও বিনোদনের দিকেও নজর দেওয়া হয়েছে।

জিও ২০২৫ প্ল্যান (২০০ দিন)

দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান খোঁজ করলে জিওর এই প্ল্যানটা বেছে নিতে পারেন। ছয় মাসেরও বেশি সময়ের জন্য প্রতিদিন ২.৫ জিবি ডেটা এবং একইভাবে OTT প্ল্যাটফর্মের বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাবে।

জিও ৩৫৯৯ প্ল্যান (৩৬৫ দিন)

এক বছরের জন্য ঝামেলামুক্ত থাকতে চাইলে জিওর এই প্ল্যান উপযুক্ত। এখানেও প্রতিদিন ২.৫ জিবি ডেটা, সাথে এক বছরের জন্য জিও টিভি আর জিও সিনেমার সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

জিও ৩৯৯৯ প্ল্যান (৩৬৫ দিন)

এখানে এক বছরের জন্য প্রতিদিন ২.৫ জিবি ইন্টারনেট ডেটার পাশাপাশি আপনি পাবেন জিও টিভি, জিও সিনেমা আর FanCode-এর অ্যাক্সেস।

এছাড়া এই সব প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা, দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএসের সুবিধা থাকছে।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে