জয়েন করুন

Jio-র বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান, ৭৫ টাকা থেকে ডেটা, আনলিমিটেড কল আর ফ্রি জিও টিভি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 22, 2025 8:38 AM

আপনি যদি JioPhone Prima ব্যবহার করে থাকেন এবং কম খরচে ভালো রিচার্জ প্ল্যান চান, তাহলে এই খবর আপনার জন্য। এখানে আমরা জিওর ৭৫ টাকা থেকে শুরু করে ২২৫ টাকার মধ্যে উপলব্ধ কয়েকটি সেরা রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো, যেগুলিতে পাওয়া যাবে আনলিমিটেড কল, রোজকার ব্যবহারের জন্য ডেটা এবং একদম বিনামূল্যে জিও টিভি! আসুন এই রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Jio ৭৫ টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৩ দিন। এখানে প্রত্যহ ০.১ জিবি ডেটার পাশাপাশি থাকছে অতিরিক্ত ২০০ এমবি ডেটা। সাথে আনলিমিটেড কল ও ৫০টি ফ্রি এসএমএস পাওয়া যাবে। এছাড়া জিও টিভির অ্যাক্সেস পাওয়া যাবে একেবারে বিনামূল্যে।

Jio ৯১ টাকার প্ল্যান

যারা বেশি দিনের ভ্যালিডিটি চান, তাদের জন্য এটি ভালো বিকল্প। ৯১ টাকায় জিও দিচ্ছে ২৮ দিন ধরে রোজ ১০০ এমবি ডেটা, সঙ্গে ২০০ এমবি বোনাস ডেটা। সাথে আনলিমিটেড কল আর ৫০টি এসএমএস তো থাকছেই, সঙ্গে ফ্রি জিও টিভি দেখার সুবিধা।

Jio ১২৫ টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানে প্রত্যহ ০.৫ জিবি ডেটা পাওয়া যাচ্ছে ২৩ দিনের জন্য। এর সাথে আনলিমিটেড কলিং, আর ফ্রি এসএমএস পাওয়া যাবে ৩০০টি।

Jio ১৫২ টাকার প্ল্যান

২৮ দিনের এই প্ল্যানে প্রতিদিন ০.৫ জিবি ডেটা দেওয়া হচ্ছে। সঙ্গে ৩০০টি ফ্রি এসএমএস আর আনলিমিটেড কলের সুবিধা আছে। জিও টিভি ব্যবহারের সুবিধা এখানেও একদম বিনামূল্যে পাওয়া যাবে।

Jio ১৮৬ টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানে প্রতিদিন মিলছে ১ জিবি ডেটা, সঙ্গে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস আর আনলিমিটেড কলিং। এর ভ্যালিডিটি ২৮ দিন, আর সাথে জিও টিভির অ্যাক্সেস মিলবে সম্পূর্ণ বিনামূল্যে।

Jio ২২৩ টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে পাওয়া যাবে ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, এবং ১০০টি ফ্রি এসএমএস। জিও টিভি ব্যবহারের সুবিধাও থাকছে একদম নিখরচায়।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে