জয়েন করুন

Jio-র দুই চমৎকার রিচার্জ প্ল্যান, মাত্র ১ টাকা পার্থক্যে আনলিমিটেড ডেটা, কলিং ও JioHotstar সহ বিশেষ সুবিধা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 12, 2025 10:46 AM

রিলায়েন্স জিও বরাবরই তাদের গ্রাহকদের চাহিদার দিকটা খুব ভালোভাবেই বোঝে। তাই তারা বাজারে এমন কিছু প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে, যেগুলি গ্রাহকদের জন্য উপকারী। তবে এই প্রতিবেদনে আমরা জিওর এমন দুটি রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) সম্পর্কে বলবো, যাদের মধ্যে দামের পার্থক্য প্রায় নেই বললেই চলে, তবে সুবিধার ক্ষেত্রে অনেক পার্থক্য আছে। আসুন এই দুই প্ল্যানের দাম ও‌ বেনিফিট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Jio ১০২৮ টাকার রিচার্জ প্ল্যান

জিওর এই প্ল্যানে ৮৪ দিন ধরে রোজ ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, আর প্রতিদিন ১০০টি SMS পাওয়া যায়। এর সঙ্গে রয়েছে ৯০ দিনের জন্য JioHotstar এর সাবস্ক্রিপশন এবং ৫০ জিবি JioAICloud স্টোরেজের সুবিধা। এছাড়া এই প্ল্যানের সাথে Swiggy One Lite-এর সাবস্ক্রিপশন অফার করা হচ্ছে, যার মাধ্যমে খাবার ও ইনস্টামার্ট ডেলিভারিতে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত বেনিফিট পাওয়া যাবে। যারা নিয়মিত ফুড ডেলিভারি অ্যাপ ব্যবহার করেন, তাদের জন্য এই রিচার্জ প্ল্যান বেশ উপযোগী।

Jio ১০২৯ টাকার রিচার্জ প্ল্যান

১০২৯ টাকার জিও প্ল্যানে Swiggy এর পরিবর্তে Amazon Prime এর সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এই সুবিধা ৮৪ দিনের জন্য বৈধ। এর সাথে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কল, SMS এর সুবিধা পাওয়া যাবে। আবার JioHotstar এর সাবস্ক্রিপশন এবং JioAICloud স্টোরেজ বিনামূল্যে মিলবে।

এছাড়া মনে রাখবেন, জিওর উভয় প্ল্যানের সাথে আনলিমিটেড ৫জি ডেটা উপভোগ করা যাবে। অর্থাৎ আপনার এলাকায় যদি জিওর ৫জি নেটওয়ার্ক থাকে এবং আপনি যদি ৫জি স্মার্টফোন ব্যবহার করে থাকেন, তাহলে আনলিমিটেড ইন্টারনেট ডেটা পেয়ে যাবেন।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে