জয়েন করুন

Jio Recharge Plan: একবার রিচার্জে সারা বছর নিশ্চিন্ত, জিওর ৩৬৫ দিনের প্ল্যানের খরচ ও সুবিধা দেখুন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 18, 2025 9:26 AM

প্রতি মাসে মোবাইল রিচার্জ করতে করতে বিরক্ত? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। কারণ এখানে আমরা রিলায়েন্স জিওর এমন এক রিচার্জে প্ল্যান (Jio Recharge Plan) সম্পর্কে বলবো, যা একবার রিচার্জ করলেই পুরো এক বছর সিম অ্যাক্টিভ থাকবে। তবে শুধু অ্যাক্টিভ থাকা নয়, এই প্ল্যানে মিলবে আনলিমিটেড কল, প্রতিদিন ডেটা, আর কিছু অতিরিক্ত সুবিধা।

জিওর‌ এই বার্ষিক প্ল্যানটির দাম ৩৫৯৯ টাকা। যারা বারবার রিচার্জ করতে চান না কিংবা দীর্ঘমেয়াদি কোনও ভালো‌ রিচার্জ প্যাক খোঁজ করছেন, তাদের জন্য এই প্ল্যানটা নিঃসন্দেহে সেরা। এখানে আপনি ৩৬৫ দিনের জন্য নিশ্চিন্তে কল, ডেটা, এসএমএস ও অন্যান্য সুবিধা উপভোগ করতে পারবেন।

Jio ৩৫৯৯ টাকার প্ল্যানে কি কি সুবিধা মিলছে

৩৫৯৯ টাকার বার্ষিক প্ল্যানে দেশের যেকোনও নেটওয়ার্কে আপনি আনলিমিটেড কল করতে পারবেন। আর রোজ ১০০টি করে ফ্রি এসএমএস পাওয়া যাবে। যারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য এই প্ল্যান সেরা। প্রত্যহ এখানে ২.৫ জিবি করে হাই-স্পিড ডেটা দেওয়া হচ্ছে। আর আপনি যদি ৫জি গ্রাহক হন, তাহলে আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন।

এক্সট্রা বেনিফিটও পাওয়া যাবে

জিওর এই প্ল্যানে শুধু ডেটা আর কলিং সুবিধা নয়, সঙ্গে রয়েছে আরও কিছু চমকপ্রদ অফার। এখানে তিন মাসের জন্য Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে পাওয়া যাবে। এরসাথে রয়েছে ৫০ জিবি Jio AI ক্লাউড স্টোরেজ। এছাড়াও, পুরো এক বছরের জন্য পাওয়া যাবে JioTV-এর অ্যাক্সেস।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে