জয়েন করুন

ডেটা, কলিং ও SMS সহ OTT, জিওর এই তিন পোস্টপেইড প্ল্যান দিচ্ছে সব ধরনের সুবিধা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 18, 2025 8:37 AM

জিওর প্রিপেইড প্ল্যানগুলি যেমন জনপ্রিয়, পোস্টপেইড ইউজারদের জন্যও সংস্থাটি ভালো ভালো প্ল্যান অফার করে। প্রতিদিনের ব্যবহারের সুবিধা মাথায় রেখে তারা এমন তিনটি পোস্টপেইড প্ল্যান এনেছে, যেগুলি গ্রাহকদের মধ্যে সাড়া ফেলেছে। এই তিনটি জিও পোস্টপেইড রিচার্জ প্ল্যানে (Jio Postpaid Recharge Plan) ডেটা বেনিফিট, ফ্রি কল, এবং জনপ্রিয় OTT অ্যাপগুলির অ্যাক্সেস পাওয়া যাবে। আসুন প্ল্যান তিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

জিও ৩৪৯ টাকার পোস্টপেইড প্ল্যান

এই প্ল্যানে পাওয়া যাবে মোট ৩০ জিবি ইন্টারনেট ডেটা। সাথে আনলিমিটেড কলিং তো থাকছেই, এছাড়া প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস মিলবে। কিছুটা কম ডেটা পাওয়া গেলেও, যারা সাধারণ গ্রাহক, তাদের জন্য এটা যথেষ্ট বলেই মনে হয়। আবার জিও টিভি, জিও এআই ক্লাউডে ৫০ জিবি স্টোরেজ এবং হটস্টারের সাবস্ক্রিপশনও এখানে পাওয়া যাবে।

জিও ৪৪৯ টাকার পোস্টপেইড প্ল্যান

জিও ৪৪৯ টাকার পোস্টপেইড প্ল্যানে ৭৫ জিবি ডেটা দেওয়া হয়। এখানে তিনটি অতিরিক্ত ফ্যামিলি সিম যুক্ত করার অপশন পাওয়া যায়। পরিবারে একাধিক ইউজার থাকলে এটা বেশ সাশ্রয়ী হয়ে দাঁড়াতে পারে। অন্যান্য বেনিফিট প্রায় একই, অর্থাৎ জিও টিভি, হটস্টার, জিও ক্লাউড, আর প্রতিদিন ১০০টি এসএমএস মেলে।

৭৪৯ টাকার জিও পোস্টপেইড প্ল্যান

এটাই জিওর পোস্টপেইড ক্যাটাগরির সবচেয়ে প্রিমিয়াম প্ল্যান। এখানে মিলবে ১০০ জিবি ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, সঙ্গে ফ্যামিলি সিমের সুবিধাও। তবে এই প্ল্যানের মূল আকর্ষণ, OTT সাবস্ক্রিপশন। গ্রাহকরা এখানে পাবেন নেটফ্লিক্স (বেসিক), অ্যামাজন প্রাইম লাইট, হটস্টার, জিও টিভি ও ক্লাউড স্টোরেজ উপভোগের সুযোগ।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে