জয়েন করুন

Jio আনল আনলিমিটেড অফার, বিনামূল্যে IPL সহ‌ ৯০ দিন JioHotstar সাবস্ক্রিপশন ও যতখুশি ইন্টারনেট

avatar
Written By : Puja Mondal
Updated Now: March 17, 2025 4:03 PM

২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করতে দারুন প্ল্যান আনল জিও। এই প্ল্যানে বিনামূল্যে জিওহটস্টার (JioHotstar) সাবস্ক্রিপশন পাওয়া যাবে। শুধু তাই নয়, তার সঙ্গে রয়েছে বাড়তি সুবিধা। এই প্ল্যানে ব্রডব্যান্ড সুবিধাও অন্তর্ভুক্ত। দেরি না করে চলুন প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই প্ল্যান জিও আনলিমিটেড অফারের (Jio Unlimited Offer) অংশ।

জিও আনলিমিটেড অফার

জিও আনলিমিটেড অফারে 4K রেজোলিউশনে ৯০ দিন বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে। ব্যবহারকারীরা ক্রিকেট মরশুমের প্রতিটি ম্যাচ টিভি বা মোবাইলে উন্নত 4K রেজোলিউশনে উপভোগ করতে পারবেন, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।

এর সঙ্গে ৫০ দিনের বিনামূল্যে জিওফাইবার/এয়ারফাইবার ট্রায়াল পাওয়া যাবে। গ্রাহকরা জিওফাইবার বা জিওয়াইরফাইবার এর সাথে অতি দ্রুত ইন্টারনেটের অভিজ্ঞতা নিতে পারবেন। এই ব্রডব্যান্ড প্ল্যানের অধীনে যে সকল সুবিধাগুলি রয়েছে : ৮০০টির বেশি টিভি চ্যানেল, ১১টির বেশি OTT অ্যাপ, আনলিমিটেড ওয়াইফাই সংযোগ এবং ৪কে ক্রিকেট ভিউয়িং।

অফারটি সীমিত সময়ের জন্য

এই অফার সীমিত সময়ের জন্য উপলব্ধ থাকবে। ১৭ মার্চ থেকে ৩১ মার্চের এই সুযোগের লাভ তুলতে পারবেন। এর জন্য জিও সিম ব্যবহারকারীদের ২৯৯ টাকা বা তার বেশি দামের প্ল্যান দিয়ে রিচার্জ করতে হবে। নতুন জিও গ্রাহকদের একটি জিও সিম কিনতে হবে এবং ২৯৯ টাকা বা তার বেশি প্ল্যান সক্রিয় করতে হবে।

আর ১৭ মার্চের আগে যারা রিচার্জ করেছেন, তাদের অফারটি সক্রিয় করার জন্য ১০০ টাকার অ্যাড-অন প্যাক বেছে নিতে হবে। তবে, জিওহটস্টার সাবস্ক্রিপশন ২২ মার্চ থেকেই শুরু হবে। সক্রিয় থাকবে আগামী ৯০ দিন।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে