জয়েন করুন

Jio গ্রাহকদের জন্য বিশাল সুখবর, এখনও পাবেন আনলিমিটেড অফার ২০২৫ এর সুবিধা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 9:11 PM

জিও গ্রাহক হলে সুখবর! এখনো আপনার জন্য রয়ে গেছে এক রকম ‘বোনাস’ সুবিধা। আসলে সংস্থার ‘আনলিমিটেড অফার ২০২৫’ (Jio Unlimited Offer 2025) আপাতত চালু রাখা হয়েছে। যদিও সংস্থার তরফে জানানো হয়েছিল যে, এই অফারটা শেষ হবে আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচের পরপরই। কিন্তু ৩ জুন ফাইনাল ম্যাচ হয়ে যাওয়ার পরও অফারটি পাওয়া যাচ্ছে।

টেলিকম টক তাদের প্রতিবেদনে জানিয়েছে, যতদিন না রিলায়েন্স জিও ইনফোকম (RJIL) অফিশিয়ালি বন্ধের কোনও তারিখ ঘোষণা করছে, ততদিন এই অফারের সুবিধা পাওয়া যাবে। যদিও এটি যে অনির্দিষ্টকালের জন্য থাকবে, এমনটা বলা যাচ্ছে না। হঠাৎ করেই অফারটি বন্ধ করে দেওয়া হতে পারে।

Jio Unlimited Offer 2025: কি কি সুবিধা আছে

জিও আনলিমিটেড অফারটি মূলত আইপিএল ভিউয়ারদের কথা মাথায় রেখে চালু করা হয়েছিল। ১৭ মার্চ ২০২৫ তারিখে এই অফারের ঘোষণা করা হয়, এবং এখনো পর্যন্ত এটি সক্রিয় রয়েছে। এর আওতায় ৯০ দিনের জন্য জিও হটস্টারের ফ্রি অ্যাক্সেস দিচ্ছে কোম্পানি।

জিও আনলিমিটেড অফারে কোন কোন প্ল্যানে মিলছে বেশি সুবিধা?

১) ৩৪৯ টাকার জিও প্ল্যান

জিওর ৩৪৯ টাকর রিচার্জ প্ল্যানে থাকছে ২৮ দিনের ভ্যালিডিটি। প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি ফ্রি এসএমএস। সাথে রয়েছে আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা। সেই সঙ্গে, ৫০ জিবি জিও এআই ক্লাউড স্টোরেজ, জিও হটস্টারের ফ্রি অ্যাক্সেস এবং জিও টিভির সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

২) ৮৯৯ টাকার জিও প্ল্যান

যাদের একটু বেশি ভ্যালিডিটি দরকার, তাদের জন্য ৮৯৯ টাকার প্ল্যানটি ভালো অপশন। ৯০ দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হয়। সঙ্গে ফ্রি ২০ জিবি অতিরিক্ত ডেটাও মিলবে। এছাড়া আনলিমিটেড ৫জি, ফ্রি কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং জিও হটস্টার অ্যাক্সেস মিলবে।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে