জয়েন করুন

১৪০ টাকার কমে ৯০ দিন ভ্যালিডিটি সহ হাই স্পিড ইন্টারনেট ডেটা, Jio-র সেরা তিন প্ল্যান

avatar
Written By : Puja Mondal
Updated Now: March 15, 2025 10:30 AM

আপনি যদি Jio গ্রাহক হোন এবং কম খরচে হাই-স্পিড ইন্টারনেট উপভোগ করতে চান তবে সংস্থার ডেটা প্যাকগুলি রিচার্জ করতে পারবেন। Jio তাদের ব্যবহারকারীদের জন্য সেরা কয়েকটি ডেটা প্যাক অফার করছে। এখানে আমরা ১৪০ টাকার কমে প্যাকগুলি নিয়ে আলোচনা করবো। এই ডেটা প্যাকগুলি ১২ জিবি পর্যন্ত ডেটা এবং ৯০ দিন পর্যন্ত ভ্যালিডিটি দেবে। এর সাথে জিও হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Reliance Jio এর ইন্টারনেট ডেটা প্যাক

১৩৯ টাকার ডেটা প্যাক

জিও-র এই ডেটা প্যাকের বৈধতা ৭ দিন। এখানে ইন্টারনেট ব্যবহারের জন্য দেওয়া হয় ১২ জিবি ডেটা।

১০০ টাকার ডেটা প্যাক

এই ডেটা প্যাকের ভ্যালিডিটি ৯০ দিন। এখানে ৫ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে ৯০ দিনের জিও হটস্টার সাবস্ক্রিপশন দেওয়া হবে।

৬৯ টাকায় ডেটা প্যাক

জিও-র এই ডেটা প্যাকের বৈধতা ৭ দিন। এই প্ল্যানে আপনি মোট ৬ জিবি ডেটা পাবেন।

মনে রাখবেন জিও-র এই ডেটা প্ল্যান ব্যবহার করার জন্য আপনার নম্বরে একটি কম্বো প্ল্যান থাকা বাধ্যতামূলক। অর্থাৎ এর মাধ্যমে সিমের ভ্যালিডিটি বাড়ানো যাবে না। আপনি যদি বেশি ভ্যালিডিটি সহ বেশি ইন্টারনেট ডেটা পেতে চান তাহলেও জিও-র কাছে ১৯৫ টাকার একটি ডেটা প্যাক আছে। এখানে ৯০ দিনের জন্য জিও হটস্টার সাবস্ক্রিপশন সহ ১৫ জিবি ডেটা পাওয়া যাবে।

আরও পড়ুন

Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা 6G in India: ২০৩০ সালের মধ্যে 5G এর চেয়ে ১০ গুণ দ্রুত ইন্টারনেট ভারতে