জয়েন করুন

ভারতে Airtel এর হাত ধরে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার সূচনা Starlink এর, চাপে পড়ল জিও

avatar
Written By : Suman Patra
Updated Now: March 12, 2025 4:02 PM

ভারতে স্টারলিংকের (Starlink) আসা নিয়ে নানা জল্পনার মাঝে, দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেলের সঙ্গে চুক্তি বাধল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। দেশজুড়ে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এদিন এই যৌথ উদ্যোগে সামিল হল স্টারলিংক। জানা গিয়েছে, চুক্তির অন্তর্গত Airtel এর রিটেল স্টোরগুলিতে পাওয়া যাবে স্টারলিংকের সরঞ্জাম।

হাত মেলাল Airtel এবং Starlink

এয়ারটেলের বিবৃতি অনুযায়ী, এই যৌথ উদ্যোগের লক্ষ্য হল, স্টারলিংক কীভাবে এয়ারটেলের পরিষেবাগুলিকে উন্নত এবং বিস্তৃত করতে পারে তা অন্বেষণ করা, একই সাথে ভারতীয় বাজারে এয়ারটেলের দক্ষতাকে স্পেসএক্সের সরাসরি গ্রাহক এবং ব্যবসায়িক পরিষেবাগুলির পরিপূরক হিসাবে কাজে লাগানো।

এই চুক্তির অংশ হিসেবে, স্টারলিংক ব্যবহার করার জন্য যেসব সরঞ্জাম লাগবে তা পাওয়া যাবে এয়ারটেলের রিটেল স্টোরগুলিতে এবং ব্যবসায়িক ক্লায়েন্টদের স্টারলিংক পরিষেবা প্রদানের বিষয়টি বিবেচনা করবে এয়ারটেল। দুই সংস্থার লক্ষ্য, ভারতের সবচেয়ে বিচ্ছিন্ন গ্রামীণ অঞ্চলগুলিতে অবস্থিত সম্প্রদায়, স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিকে সংযুক্ত করা।

বিবৃতি অনুসারে, দেশে এয়ারটেলের নেটওয়ার্ক উন্নত করা এবং সম্প্রসারণে সহায়তা করতে পারে স্টারলিংক। পাশাপাশি, স্পেসএক্সকে ভারতে এয়ারটেলের গ্রাউন্ড নেটওয়ার্ক অবকাঠামো এবং অন্যান্য সংস্থানগুলি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে।

এ বিষয়ে ভারতী এয়ারটেলের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাইস চেয়ারম্যান গোপাল ভিট্টল বলেছেন যে, “স্টারলিংককে এয়ারটেল গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্পেসএক্সের সাথে সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই পদক্ষেপ পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সংযোগের প্রতি কোম্পানির নিষ্ঠার প্রতি আলোকপাত করে। এই অংশীদারিত্ব ভারতের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে বিশ্বমানের উচ্চ-গতির ব্রডব্যান্ড সরবরাহ করার জন্য এয়ারটেলের সক্ষমতা বৃদ্ধি করবে।”

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের পর এবার ব্যয়বহুল মোবাইল রিচার্জ? দেখে নিন Airtel, Jio, Vi ও BSNL এর ৩৬৫ দিনের প্ল্যান Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা