জয়েন করুন

মুম্বাইয়ের পর আরও চার শহরে Vodafone Idea-র 5G পরিষেবা, বিনামূল্যে ইন্টারনেট

avatar
Written By : Puja Mondal
Updated Now: April 14, 2025 10:34 AM

গত মাসে Vodafone Idea (Vi) মুম্বাইয়ে 5G পরিষেবা চালু করেছে। যারপর সংস্থার তরফে জানানো হয় যে, শীঘ্রই বিভিন্ন শহরে এই পরিষেবা পাওয়া যাবে। সেইমতো এখন আরও চারটি শহরে Vi 5G পরিষেবা চালু করা হচ্ছে। ভোডাফোন আইডিয়ার তরফে বলা হয়েছে যে, তারা বর্তমান ফ্রেমওয়ার্ককে উন্নত করার কাজ করছে এবং গ্রাহকরা অতিরিক্ত খরচ ছাড়াই হাই-স্পিড ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

আরও চার রাজ্যে পাওয়া যাবে Vi 5G পরিষেবা

ভোডাফোন-আইডিয়া নিশ্চিত করেছে যে, তারা নতুন শহরগুলিতেও হাই-স্পিড 5G সুবিধা দেবে। এই বিষয়ে একটি ব্লগ পোস্টও শেয়ার করেছে তারা। পোস্টে বলা হয়েছে যে সংস্থাটি এখন বিহার, দিল্লী, কর্ণাটক এবং পাঞ্জাবে নেক্সট-জেনারেশন 5G ইন্টারনেটের সুবিধা দেবে। এরজন্য 5G রোলআউট নিয়ে সরকারের দ্বারা নির্ধারিত মিনিমাম রোলআউট অবলিগেশন (MRO) এর নিয়ম মেনে চলা হবে।

নতুন রিচার্জ ছাড়াই 5G ইন্টারনেটের আনন্দ পাওয়া যাবে

ভোডাফোন আইডিয়া জানিয়েছে যে মুম্বাই এবং অন্যান্য নতুন শহরগুলিতে যেসব যোগ্য গ্রাহকরা 5G পরিষেবা গ্রহণ করবেন, তাদের কোনো অতিরিক্ত খরচ করতে হবে না। তবে এই সুবিধা সেইসব গ্রাহকরা পাবে, যাদের নম্বরে 299 টাকা বা তার বেশি মূল্যের প্ল্যান রিচার্জ করা আছে।

তবে জানিয়ে রাখি, 5G ডেটা পুরোপুরি ফ্রি নয় এবং 28 দিনে সর্বাধিক 300GB ডেটা ব্যবহার করা যাবে। Vi এর চেষ্টা হচ্ছে তাদের বর্তমান গ্রাহকদের খুশি রাখার পাশাপাশি নতুন গ্রাহকদের আকর্ষণ করা। আসলে, রিলায়েন্স জিও এবং এয়ারটেল উভয়ই বেশ কয়েকবছর আগে থেকে 5G পরিষেবা দিয়ে চলেছে। দেশজুড়ে তাদের 5G পরিষেবার সুবিধা কোটি কোটি ব্যবহারকারী পাচ্ছেন। এই কারণে অনেক গ্রাহক হারিয়েছে Vi।

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের পর এবার ব্যয়বহুল মোবাইল রিচার্জ? দেখে নিন Airtel, Jio, Vi ও BSNL এর ৩৬৫ দিনের প্ল্যান Jio, Airtel, Vi ও BSNL এর সস্তা প্রিপেড প্ল্যান, দাম শুরু ৯৯ টাকা থেকে BSNL ফিরিয়ে আনল ১ টাকার প্ল্যান, রোজ 2GB ডেটা, ফ্রি সিম ও কলিংয়ের সুবিধা Jio আনলো 339 টাকার নতুন প্ল্যান, রোজ 1.5GB ডেটা সহ Google Gemini Pro ফ্রি ১ মাস বিনামূল্যে পরিষেবা, ৩ মাসের ব্রডব্যান্ড প্ল্যানের সাথে Jio দিচ্ছে অবাক করা সুবিধা