TRENDS ▸
Tech GupTelecomVodafone Idea Launching Satellite Mobile Connectivity In India Soon
VI Launching Satellite Mobile Connectivity

প্রত্যন্ত এলাকাতেও এবার মোবাইল নেটওয়ার্ক, সম্ভব করবে Vodafone Idea-র স্যাটেলাইট প্রযুক্তি

প্রত্যন্ত গ্রাম বা পাহাড়ি অঞ্চলে কিংবা গভীর জঙ্গলে, যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছে দেওয়া কঠিন, সেখানেই এবার স্যাটেলাইট-নেটওয়ার্ক লঞ্চ করবে Vodafone Idea। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই সুবিধা এনে দিতে Vi হাত মিলিয়েছে আমেরিকার AST SpaceMobile এর সাথে। এই সংস্থাটি বহুদিন ধরে…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 19, 2025 10:10 PM

প্রত্যন্ত গ্রাম বা পাহাড়ি অঞ্চলে কিংবা গভীর জঙ্গলে, যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছে দেওয়া কঠিন, সেখানেই এবার স্যাটেলাইট-নেটওয়ার্ক লঞ্চ করবে Vodafone Idea। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই সুবিধা এনে দিতে Vi হাত মিলিয়েছে আমেরিকার AST SpaceMobile এর সাথে। এই সংস্থাটি বহুদিন ধরে সরাসরি স্যাটেলাইট থেকে মোবাইল ফোনে কানেকশন দেওয়ার প্রযুক্তি নিয়ে কাজ করছে।

Vodafone Idea আনছে স্যাটেলাইট-নেটওয়ার্ক

ভোডাফোন আইডিয়ার স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা ভারতের মতো‌ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখনও বহু এলাকায় মোবাইল টাওয়ার নেই। ভোডাফোন আইডিয়া চাইছে এই নতুন প্রযুক্তির সাহায্যে দেশের প্রত্যন্ত এলাকাতেও ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দিতে।

যৌথ ভাবে এই উদ্যোগের মধ্যে AST SpaceMobile পুরো স্যাটেলাইট সিস্টেম তৈরি ও পরিচালনা করবে। অন্যদিকে, ভোডাফোন আইডিয়ার কাঁধে ভারতীয় বাজারে স্পেকট্রাম ব্যবহারের, নেটওয়ার্কের সাথে একত্রীকরণ এবং গ্রাহক পরিষেবার দায়িত্ব থাকবে।

জানিয়ে রাখি, ইলন মাস্কের Starlink ইতিমধ্যেই ভারতীয় বাজারে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার ছাড়পত্র পেয়ে গেছে। তারাও একইভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে। ফলে ভোডাফোন আইডিয়ার জন্য লড়াইটা সহজ হবে না।

গ্রাহকরা পাবে ‘Direct-to-Device’ স্যাটেলাইট কানেক্টিভিটি?

ডাইরেক্ট টু ডিভাইস হল এমন এক প্রযুক্তি, যার মাধ্যমে আপনার সাধারণ 4G বা 5G স্মার্টফোন সোজাসুজি স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট হবে। আলাদা কোনো অ্যাপ, আপডেট, বা নতুন ডিভাইসের দরকার পড়বে না।

কবে পাওয়া যাবে এই পরিষেবা

ভোডাফোন আইডিয়ার তরফে এখনও নিশ্চিত করা হয়নি যে তারা কবে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করবে। কারণ পুরো প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে পরীক্ষা ও ইন্টিগ্রেশন চলছে জোরকদমে। আগামী কয়েক মাসের মধ্যে হয়তো এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।