জয়েন করুন

৫০ হাজার টাকা সরাসরি ছাড়, ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Samsung ফোন Amazon Freedom সেলে অবিশ্বাস্য দামে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 3, 2025 3:37 PM

স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১ জুলাই থেকে শুরু হওয়া Amazon Great Freedom Festival 2025 সেলে এবার স্মার্টফোনে ফাটাফাটি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাই আপনি যদি এই মুহূর্তে নতুন কোনো ফোন কিনতে চান তাহলে এই সেলের লাভ ওঠাতে পারেন। বিশেষ করে আপনি যদি এখন Samsung-এর ফ্ল্যাগশিপ মডেল Galaxy S24 Ultra কিনতে চান তাহলে এটাই সেরা সময়। কারণ এই ডিভাইসটি সেলে প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে। আসুন এর ওপর কি কি অফার দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।

Amazon Great Freedom Festival সেলে Samsung Galaxy S24 Ultra ফোনে অফার

Samsung Galaxy S24 Ultra স্মার্টফোনের আসল দাম ছিল ১,২৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে এটি মাত্র ৭৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। অর্থাৎ সরাসরি ৫০,০০০ ছাড়ে পাওয়া যাচ্ছে। যদিও অফার এখানে শেষ হচ্ছে না। যদি আপনি অ্যামাজন প্রাইম মেম্বার হন এবং Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন, তাহলে অতিরিক্ত ২,৩৯৮ টাকা ডিসকাউন্ট মিলবে।

আর এই সমস্ত অফারের দৌলতে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা এর দাম কমে দাঁড়াবে ৭৭,৬০১ টাকায়। এছাড়া পুরনো ফোন এক্সচেঞ্জ করলে আরও কিছুটা ছাড় আদায় করে নেওয়া যাবে। যদিও এক্সচেঞ্জ ভ্যালু আপনার ফোনের মডেল, অবস্থা ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।

Samsung Galaxy S24 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার

Galaxy S24 Ultra একটি দুর্দান্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর সামনে আছে ৬.৮ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ২,৬০০ নিটস পর্যন্ত। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস আর্মার প্রটেকশন উপস্থিত। আর ফোনটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসটি ১২ জিবি র‌্যাম ও ১টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে

ক্যামেরার কথা বললে, Galaxy S24 Ultra স্মার্টফোনের পিছনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল ৫x টেলিফটো লেন্স, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১০ মেগাপিক্সেল ৩x জুম লেন্স উপস্থিত। ফলে মোবাইল ফটোগ্রাফারদের অভিযোগ করার কোনো সুযোগ থাকবে না। আর সেলফি প্রেমীদের জন্য সামনে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15 Vivo Y6a স্ন্যাপড্রাগন প্রসেসর, ৭২০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল