জয়েন করুন

Amazon Great Indian Festival Sale 2025: ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়ে স্মার্টফোন সহ ইলেকট্রনিক্স গ্যাজেট অ্যামাজন সেলে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 2, 2025 10:30 PM

পুজো উপলক্ষে শীঘ্রই শুরু হতে চলেছে Amazon Great Indian Festival Sale 2025। ইতিমধ্যেই এই ই-কমার্স সাইটে সেলটির জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এই মাইক্রোসাইট থেকে সোমবার নিশ্চিত করা হয়েছে যে, আসন্ন সেলে Samsung, iQOO, Apple, OnePlus, HP, Boat এবং Sony সহ জনপ্রিয় একাধিক কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডের স্মার্টফোন, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স এবং স্মার্ট টিভিতে ছাড় পাওয়া যাবে। এছাড়া আসন্ন Amazon Great Indian Festival Sale-এ নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।

Amazon Great Indian Festival Sale 2025: স্মার্টফোন সহ ইলেকট্রনিক্স গ্যাজেটে ডিসকাউন্ট

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এসবিআই ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন। আর এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই লেনদেনে ছাড় পাওয়া যাবে। এই বার্ষিক সেলে Apple, Samsung, iQOO এবং OnePlus এর স্মার্টফোন ও অ্যাক্সেসরিজ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে কেনা যাবে।

আবার অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে HP, Samsung, Boat এবং Sony এর মতো ব্র্যান্ডের বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর ৮০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। অন্যদিকে, সেলে LG, Samsung, Haier এবং Godrej-এর হোম অ্যাপ্লায়েন্সে থাকবে ৬৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।

আসন্ন Amazon Great Indian Festival Sale ২০২৫-এর সময় ইলেকট্রনিক্স কেনার সময় গ্রাহকরা ক্যাশব্যাক অফার ছাড়াও সুদ-মুক্ত EMI এবং এক্সচেঞ্জ বোনাস বেছে নিতে পারবেন। Amazon Sony, Samsung, LG এবং Xiaomi-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্ট টিভি এবং প্রজেক্টরও তালিকাভুক্ত করবে, যার উপর ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে।

টিকিট বুকিংয়ের অফার

Amazon Great Indian Festival Sale চলাকালীন যারা ফ্লাইট টিকিট বা হোটেল বুক করবেন তারা ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। আর অতিরিক্ত কোনো পেমেন্ট গেটওয়ে চার্জ দিতে হবে না। শুধু তাই নয়, Amazon-ব্র্যান্ডের বিভিন্ন স্মার্ট হোম ইকো ডিভাইস, যেমন Alexa, Fire TV এবং Kindle e-readers এই সেলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় সহ তালিকাভুক্ত থাকবে।

ফোন অফার

আপাতত জানা গেছে, এই সেল চলাকালীন OnePlus 13R, Samsung Galaxy S24 Ultra, Galaxy Z Fold 6, এবং iQOO 13 5G এর মতো ফোন অনেক কম দামে কেনা যাবে। এছাড়া আমাদের বিশ্বাস Amazon Great Indian Festival সেলে বিভিন্ন iPhone মডেল সাশ্রয়ী মূল্যে বিক্রি হবে।

প্রাইম মেম্বারদের জন্য বিশেষ সুযোগ

অ্যামাজনের বার্ষিক সেলে প্রাইম মেম্বাররা সেল শুরু হওয়ার ২৪ ঘন্টা আগে সমস্ত অফারের লাভ ওঠাতে পারবেন। আবার ক্রেতারা ৬০০ টাকা অ্যামাজন পে লেটার রিওয়ার্ড পেতে পারেন। Amazon Pay ওয়ালেট থেকে লেনদেনে মিলতে পারে ১০৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15 Vivo Y6a স্ন্যাপড্রাগন প্রসেসর, ৭২০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল