জয়েন করুন

শুরু হচ্ছে Amazon Prime Day 2025 Sale, ফোন, ট্যাব, ল্যাপটপ, স্মার্টওয়াচ ও হেডফোনে লোভনীয় অফার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 9:21 AM

এই বর্ষায় অনলাইনে কেনাকাটা করতে চাইলে সুখবর। আসলে Amazon সম্প্রতি বহুল প্রত্যাশিত Prime Day 2025 Sale-এর তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ জুলাই মধ্যরাত ১২টা থেকে শুরু হবে এই সেল এবং চলবে ১৪ জুলাই রাত ১১:৫৯ পর্যন্ত। তবে মনে রাখবেন যে এই সেল শুধুমাত্র Amazon Prime সদস্যদের জন্যই আনা হবে। এই সেলে কি কি অফার পাওয়া যাবে আসুন জেনে নেওয়া যাক।

Amazon Prime Day 2025 Sale এর অফার

প্রতি বছরের মতো এবারও অ্যামাজন প্রাইম ডে সেল আসবে নানা আকর্ষণীয় ছাড় ও অফার নিয়ে। ক্রেতারা স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, অডিও গ্যাজেট, ট্যাবলেট, স্মার্ট টিভি, সবকিছুই লোভনীয় ছাড় সহ কিনতে পারবেন। আবার ICICI বা SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য থাকবে অতিরিক্ত ১০ শতাংশ ডিসকাউন্টের সুবিধাও।

Amazon Prime Day 2025 সেলে কোন কোন প্রোডাক্টে ছাড় মিলবে

অ্যামাজন যদিও এখনো প্রাইম ডে ২০২৫ সেলের অফার খোলসা করেনি, তবে ইতিমধ্যেই কিছু হট প্রোডাক্টের নাম প্রকাশ করেছে, যেগুলিতে বড়সড় ছাড়ের ইঙ্গিত মিলেছে। যারমধ্যে আছে – Samsung Galaxy S24 Ultra, OnePlus 13S, iQOO Neo 10, Samsung Galaxy Buds 3 Pro, Samsung Galaxy A55, M16, ও M06, Asus Vivobook (13th Gen i5 প্রসেসর সহ), Sony WH-1000XM5 হেডফোন, Samsung Galaxy Tab S9 FE ও Galaxy Watch 6 Classic‌।

শুধুমাত্র Prime মেম্বাররাই এই ডিভাইসগুলি আকর্ষণীয় ছাড়ে কিনতে পারবেন। তাই যদি আপনি এখনো অ্যামাজন প্রাইম মেম্বার না হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রিপশন নিতে কত টাকা খরচ হবে জেনে নিন।

Amazon Prime সাবস্ক্রিপশন প্ল্যান

২৯৯ টাকা প্রতি মাসে: শপিং + 4K রেজোলিউশনে Prime Video (৫টি ডিভাইস পর্যন্ত)

৩৯৯ টাকা বছরে: শুধুমাত্র শপিং বেনিফিট (ভিডিও ও মিউজিক নয়)

৭৯৯ টাকা বছরে: Prime Lite সাবস্ক্রিপশন – লিমিটেড ভিডিও স্ট্রিমিং পরিষেবা

১৪৯৯ টাকা বছরে: সম্পূর্ণ Prime সুবিধা (শপিং, স্ট্রিমিং সবকিছুই)

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15 Vivo Y6a স্ন্যাপড্রাগন প্রসেসর, ৭২০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল