জয়েন করুন

বদলে ফেলুন ফোনের এই ৮ সেটিংস, আপনার স্মার্টফোন হয়ে যাবে আরও স্মার্ট

avatar
Written By : Julai Mondal
Updated Now: April 14, 2025 10:20 AM

বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। দিনের একটি বড় অংশ আমরা স্মার্টফোনেই কাটাই – কখনো কাজের জন্য, কখনো বিনোদনের জন্য। কিন্তু আমরা অনেকেই জানি না যে, ফোনের কিছু সাধারণ সেটিংস পরিবর্তনের মাধ্যমে আমরা স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়াতে, পারফরম্যান্স উন্নত করতে এবং নিজেদের সুরক্ষিত রাখতে পারি।‌ এই প্রতিবেদনে আমরা এই সেটিংসগুলি নিয়ে আলোচনা করবো।

১. ব্যাটারি সেভার মোড অটোতে রাখুন

ব্যাটারি দ্রুত শেষ হওয়া খুব সাধারণ সমস্যা। Settings > Battery > Battery Saver-এ গিয়ে এটি ‘Auto’ করে রাখলে ব্যাটারি নির্দিষ্ট স্তরের নিচে নামলেই এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।

২. অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন

সব অ্যাপের নোটিফিকেশন দরকার নেই। বারবার বিরক্তিকর পপ-আপ আসে এবং ব্যাটারিও খরচ হয়। Settings > Notifications-এ গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ করুন।

৩. লোকেশন অ্যাক্সেস সীমিত করুন

সব অ্যাপকে লোকেশন অ্যাক্সেস না দেওয়াই ভালো। এতে ব্যাটারিও বাঁচে এবং প্রাইভেসিও বজায় থাকে। Settings > Location > App Permissions-এ গিয়ে ‘While using the app’ বা ‘Deny’ অপশন বেছে নিন।

৪. ডার্ক মোড চালু করুন

চোখের আরামের জন্য এবং ব্যাটারি সাশ্রয়ের জন্য Settings > Display > Theme থেকে ডার্ক মোড চালু করুন, বিশেষত যদি আপনার ফোনে OLED ডিসপ্লে থাকে।

৫. ক্যামেরা ও মাইক্রোফোনের অনুমতি সীমাবদ্ধ করুন

Settings > Privacy > Permission Manager-এ গিয়ে ক্যামেরা ও মাইকের অনুমতি শুধু বিশ্বস্ত অ্যাপগুলোকেই দিন।

৬. অ্যাপের অটো-স্টার্ট বন্ধ করুন

Settings > Apps > Auto-start অপশন থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলোর স্বয়ংক্রিয় চালু হওয়া বন্ধ করুন।

৭. সিস্টেম আপডেট অন রাখুন

নিয়মিত সফটওয়্যার আপডেট ফোনকে দ্রুত, নিরাপদ এবং বাগ-মুক্ত রাখে। তাই Auto Update চালু রাখুন।

৮. বিজ্ঞাপন ট্র্যাকিং বন্ধ করুন

Settings > Privacy > Ads-এ গিয়ে ‘Ad Personalization’ বন্ধ করে আপনার গোপনীয়তা রক্ষা করুন।

আরও পড়ুন

Flipkart Big Billion Days Sale 2026: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল শুরু 9 অক্টোবর থেকে Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল