জয়েন করুন

মাত্র মাস দুয়েকের অপেক্ষা! ভারতে iPhone ব্যবহারকারীদের সুসংবাদ দিতে চলেছে Apple

avatar
Written By : Puja Mondal
Updated Now: January 31, 2025 8:50 PM

অ্যাপল ইন্টেলিজেন্স (Apple Intelligence) এবার স্থানীয় ইংরেজি সংস্করণে ভারত সহ বিভিন্ন দেশের ব্যবহারকারীদের কাছে উপলব্ধ হবে। অ্যাপলের সিইও টিম কুক এমনটাই বলেছেন। মার্কিন টেক জায়ান্টটির এই এআই ফিচার্স ভারতে iPhone 16 ও iPhone 15 Pro গ্রাহকদের কাছে উপলব্ধ থাকলেও, ব্যবহারের জন্য সেটিংসে গিয়ে ডিফল্ট ভাষা ইংরেজিতে (US) পরিবর্তন করতে হয়। কিন্তু এপ্রিলে নতুন iOS 18 আপডেটের পর, iPhone ব্যবহারকারীরা তাদের ডিফল্ট ভাষা সেটিং পরিবর্তন না করে AI বৈশিষ্ট্য ব্যবহার করতে সক্ষম হবেন।

গতকাল, বিনিয়োগকারীদের সঙ্গে একটি বৈঠকে টিম কুক বলেছেন, “এপ্রিলে অ্যাপল ইন্টেলিজেন্সকে আরও ভাষায় নিয়ে আসছি আমরা। যার মধ্যে রয়েছে ফরাসি, জার্মান, ইতালিয়ান, পর্তুগিজ, স্প্যানিশ, জাপানি, কোরিয়ান, এবং সরলীকৃত চাইনিজ। পাশাপাশি, সিঙ্গাপুর ও ভারতের স্থানীয় ইংরেজিও আমরা যোগ করছি। যেসব মার্কেটে আমরা অ্যাপল ইন্টেলিজেন্স চালু করিনি, সেই তুলনায় যেখানে রোল আউট হয়েছে সেখানে কোম্পানির ফলাফল ইতিবাচক।”

Apple Intelligence আদতে কী

অ্যাপল ইন্টেলিজেন্স হল কোম্পানির প্রথম AI ফিচার্সের সেট, যা গত বছরের WWDC 2024 সম্মেলনে প্রথম উন্মোচন করা হয়েছিল। কিন্তু iPhone 16-এর সাথে প্রকাশিত চূড়ান্ত iOS 18 বিল্ডে এটি অনুপস্থিত ছিল। তারপর আইফোন ব্যবহারকারীদের কাছে ফিচার্সটি পৌঁছে দিতে বেশ কয়েকটি আপডেট রোল আউট করেছে অ্যাপল।

অ্যাপল ইন্টেলিজেন্স জেনমোজি, ইমেজ প্লেগ্রাউন্ড, ভিজুয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন, নতুন সিরি, রাইটিং টুলস নানা নতুন ফিচার্স নিয়ে এসেছে। আইফোন, আইপ্যাড, এবং ম্যাকে ৭ জিবি পর্যন্ত স্টোরেজ লাগছে অ্যাপল ইন্টেলিজেন্সের। তবে খুশির খবর হল, যাদের স্টোরেজ কম বা AI ফিচার্স কাজে লাগছে না, তারা অ্যাপল ইন্টেলিজেন্স সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করার বিকল্প পাবেন।

আরও পড়ুন

Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15