জয়েন করুন

Apple TATA Group: ভারতে এবার আইফোন-ম্যাকবুক সারাইয়ের দায়িত্বেও টাটা গ্রুপ, অ্যাপলের সঙ্গে বড় চুক্তি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 6, 2025 10:13 AM

অ্যাপলের সঙ্গে টাটা গ্রুপের (TATA Group) সম্পর্ক এবার আরও গভীর হতে চলেছে। শুধু আইফোন অ্যাসেম্বল করাই নয়, এবার সেই ফোন বা ম্যাকবুকে সমস্যা হলে সারাইয়ের দায়িত্বও থাকবে টাটার উপর। ইকনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, অ্যাপল (Apple) ভারতে বিক্রয় পরবর্তী পরিষেবাকে ঢেলে সাজাতে এবার টাটার ওপরই ভরসা রাখছে।

iPhone ও MacBook সারাই করবে টাটা গ্রুপ

দক্ষিণ ভারতে টাটার তিনটি প্ল্যান্টে ইতিমধ্যেই আইফোন অ্যাসেম্বল হচ্ছে, কিছু কিছু কম্পোনেন্টও তৈরি হচ্ছে সেখানে। এবার সেই ক্যাম্পাস থেকেই চালু হবে আফটার-সেলস সার্ভিস, অর্থাৎ বিক্রির পর ফোনে সমস্যা হলে সারাইয়ের কাজ।

কীভাবে বদল আসছে রিপেয়ারের প্রক্রিয়ায়?

রিপোর্টে বলা হয়েছে, টাটা এখন উইস্ট্রনের ভারতীয় ইউনিট, ICT সার্ভিস ম্যানেজমেন্ট সলিউশনস এর দায়িত্ব নিচ্ছে। এটিই আগে আইফোন‌ ও ম্যাকবুক রিপেয়ারের কাজ করত। ক্রমবর্ধমান বাজারে এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ।

ভারতে আইফোনের বিক্রি অনেকটাই বেড়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের সমীক্ষা অনুযায়ী, গত বছর প্রায় ১.১ কোটি আইফোন বিক্রি হয়েছে ভারতে। যেখানে ২০২০ সালে অ্যাপলের মার্কেট শেয়ার ছিল মাত্র ১ শতাংশ, তা এখন ৭ শতাংশে পৌঁছে গেছে।

রিফার্বিশড ডিভাইস বিক্রির সম্ভাবনাও বাড়ছে

সাইবারমিডিয়া রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রভু রামের মতে, অ্যাপলের সঙ্গে টাটার এই অংশীদারিত্ব ভবিষ্যতে ভারতে রিফার্বিশড বা পুরানো সারাই করা ডিভাইস বিক্রির পথ খুলে দিতে পারে। আমেরিকায় অ্যাপল আগে থেকেই এই কাজ করে, ভারতেও হয়তো শীঘ্রই শুরু হবে।

আরও পড়ুন

Flipkart Big Billion Days Sale 2026: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল শুরু 9 অক্টোবর থেকে Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল