জয়েন করুন

ইলন মাস্কের সাথে চুক্তি করতে চাননি অ্যাপল, পস্তাচ্ছেন iPhone ব্যবহারকারীরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 29, 2025 11:12 AM

বিভিন্ন কোম্পানির মধ্যে চুক্তি বা বিচ্ছেদ শুধু তাদের ব্যবসায়িক সিদ্ধান্তে সীমাবদ্ধ থাকে না, বরং এর প্রভাব সরাসরি পড়ে ব্যবহারকারীদের ওপর। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে অ্যাপল (Apple) ও ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স (SpaceX) কোম্পানির মধ্যে। এই দুই কোম্পানির মধ্যে চুক্তি না হওয়ার ফল ভোগ করছেন iPhone ব্যবহারকারীরা।

আসলে অ্যাপল বেশ কিছু বছর ধরে চেষ্টা করছে iPhone ব্যবহারকারীদের উন্নত স্যাটেলাইট কানেক্টিভিটি প্রদান করতে। বিশেষত দুর্যোগপূর্ণ বা দুর্গম অঞ্চলে, যেখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না, সেখানে স্যাটেলাইট কানেক্টিভিটি গুরুত্বপূর্ণ হয়ে উঠে। এই লক্ষ্যেই ২০২২ সালে অ্যাপলের কাছে একটি প্রস্তাব নিয়ে হাজির হয় স্পেসএক্স। ইতিমধ্যেই কোম্পানিটি বিশ্বজুড়ে ‘Starlink’ নামক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করেছে। এর মাধ্যমেই স্যাটেলাইট পরিষেবা উপভোগ করতে পারতো আইফোন ব্যবহারকারীরা।

তবে খরচ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত উদ্বেগের কারণে অ্যাপল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। উল্টে সংস্থার লক্ষ্য ছিল একটি স্বনির্ভর স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করা, যাতে তাদেরকে অন্য কোনো কোম্পানির ওপর নির্ভর করতে না হয়। কিন্তু বাস্তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে অ্যাপল অতিরিক্ত ব্যয়, দীর্ঘ সময় ও প্রযুক্তিগত জটিলতা সহ নানা সমস্যার সম্মুখীন হয়েছে।

ফলে গুরুত্বপূর্ণ পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন iPhone ব্যবহারকারীরা। বিশেষত যারা দুর্গম অঞ্চলে থাকেন, তারা মোবাইল নেটওয়ার্ক না থাকলে যোগাযোগ করার সুযোগ হারাচ্ছেন। বিশ্বাস করা হচ্ছে যে, যদি অ্যাপল স্পেসএক্স-এর সঙ্গে চুক্তি করত, তাহলে iPhone-এ উন্নত ও নিরবচ্ছিন্ন স্যাটেলাইট কানেক্টিভিটি পাওয়া যেত। যদিও অ্যাপলের কর্মকর্তারাও এমনটা ভাবছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন!

আরও পড়ুন

Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15