জয়েন করুন

Password Leak: ইন্টারনেটে ইতিহাসের সবচেয়ে বড় পাসওয়ার্ড চুরির ঘটনা, আতঙ্কে ১৬০০ কোটি ব্যবহারকারী

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 21, 2025 11:28 PM

ডিজিটাল দুনিয়ায় আজকাল ডেটাই সবচেয়ে বড় সম্পদ। এই কারণে হ্যাকারদের নজরে এই ডেটা। সাইবার আক্রমণের ঘটনা এখন রোজ শোনা যায়, আর এর মাধ্যমে ফাঁস হয় লক্ষ লক্ষ মানুষের ব্যক্তিগত তথ্য। তবে সম্প্রতি যে তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে, তা নড়িয়ে দিয়েছে গোটা ইন্টারনেটকে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এটিই ইতিহাসের সবচেয়ে বড় ডেটা লিকের ঘটনা। রিপোর্ট অনুযায়ী, ১৬ বিলিয়নেরও (প্রায় ১৬০০ কোটি) বেশি পাসওয়ার্ড অনলাইনে ফাঁস হয়েছে।

কারা সামনে আনলো পাসওয়ার্ড ফাঁসের তথ্য

Cybernews এবং Forbes-এর রিপোর্টে বলা হয়েছে, ডেটা ফাঁসের ঘটনায় জড়িত আছে Google, Facebook, Telegram, GitHub-এর মতো প্ল্যাটফর্ম। এমনকি কিছু সরকারি ওয়েবসাইট থেকেও তথ্য ফাঁস হয়েছে। সবচেয়ে ভয়ের বিষয় হল এগুলি পুরোনো তথ্য নয়। অধিকাংশ পাসওয়ার্ড একেবারে নতুন, যার অর্থ এগুলি দিয়ে নানা জালিয়াতি করে ফেলতে পারে সাইবার অপরাধীরা।

এই ম্যালওয়্যারের মাধ্যমে তথ্য চুরি করেছে

বিশেষজ্ঞদের মতে, এই বিশাল তথ্য চুরি করা হয়েছে ‘ইনফোস্টিলার ম্যালওয়্যার’-এর মাধ্যমে। এটা এমন এক ধরণের সফটওয়্যার যা গোপনে কম্পিউটারে ঢুকে সব কিছু চুরি করে নেয়, যার মধ্যে রয়েছে ইউজারনেম, পাসওয়ার্ড, এমনকি ব্যক্তিগত অ্যাকাউন্টের তথ্যও।

এছাড়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ইমেইল লগইন, ডেভেলপার টুলস, এমনকি কিছু সরকারি অফিসের লগইন তথ্যও ফাঁস হয়েছে বলে জানা গেছে। বিষয়টি এতটাই গুরুতর যে ভবিষ্যতে এর মাধ্যমে রাষ্ট্রীয় নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে।

সতর্কতা জারি Google এর

গুগল ইতিমধ্যেই ডেটা ফাঁস রুখতে ব্যবহারকারীদের passkeys-এর মতো আধুনিক সিকিউরিটি ফিচার ব্যবহারের পরামর্শ দিয়েছে। FBI সতর্ক করেছে এসএমএস বা ইমেইলে আসা সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করতে।

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15 Vivo Y6a স্ন্যাপড্রাগন প্রসেসর, ৭২০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল