জয়েন করুন

গরম থেকে বাঁচতে নতুন AC কিনবেন ভাবছেন? এই ভুলগুলো করলে ঠকবেন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 26, 2025 8:46 AM

গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে স্বস্তি পেতে আজকাল অনেকেই এয়ার কন্ডিশনার (AC) কিনছেন। তবে, অনেকেই নতুন AC কেনার সময় কিছু সাধারণ ভুল করে বসেন, যা পরবর্তীতে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এই ভুলগুলো থেকে সচেতন থাকলে আপনি শুধু আরামই পাবেন না, বরং বিদ্যুৎ এর বিলও সাশ্রয় হবে এবং এসিও টেকসই হবে।

১. কেবলমাত্র টন দেখে AC কেনা

অনেকেই মনে করেন ১.৫ টনের AC যেকোনো ঘরের জন্য যথেষ্ট। কিন্তু বাস্তবে AC-র ক্ষমতা নির্ভর করে ঘরের সাইজ, জানালার সংখ্যা, সূর্যের আলো প্রবেশের মাত্রা এবং ঘরে থাকা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের উপর। উদাহরণস্বরূপ, বড় ঘর বা রোদ বেশি পড়ে এমন ঘরের জন্য ২ টনের AC দরকার হতে পারে।

২. বিদ্যুৎ সাশ্রয় কিনা না দেখা

কম দামে AC পাওয়া গেলেও সেটি ইনভার্টার প্রযুক্তি ও ভালো স্টার রেটিং ছাড়া হলে ভবিষ্যতে বিদ্যুৎ এর বিল অনেকটাই বেড়ে যেতে পারে। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (BEE)-এর স্টার রেটিং দেখে এসি কেনা উচিত।

৩. ব্র্যান্ড এবং ওয়ারেন্টি উপেক্ষা করা

কম দাম দেখে অচেনা বা লোকাল ব্র্যান্ডের AC কিনলে পরে সার্ভিসিং নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। তাই এমন ব্র্যান্ড বেছে নিন, যাদের সার্ভিস নেটওয়ার্ক ভালো এবং অন্তত ১ বছরের যন্ত্রাংশ ও ৫ বছরের কমপ্রেসরের ওয়ারেন্টি পাওয়া যায়।

৫. সঠিকভাবে AC ইনস্টল না করা

ভুলভাবে ইনস্টল করা AC ঠিকমতো কাজ করবে না। AC সবসময় অভিজ্ঞ বা অনুমোদিত টেকনিশিয়ান দ্বারা ইনস্টল করান।

৬. প্রয়োজনীয় ফিচারগুলো না দেখা

শুধু ঠান্ডা করার ক্ষমতা না দেখে এসিতে স্লিপ মোড, অটো ক্লিন, টাইমার, ওয়াই-ফাই কন্ট্রোল ইত্যাদি অতিরিক্ত ফিচার রয়েছে কিনা দেখে নেওয়া উচিত।

আরও পড়ুন

Flipkart Big Billion Days Sale 2026: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল শুরু 9 অক্টোবর থেকে Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল