জয়েন করুন

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুর্দান্ত ক্যামেরা নিয়ে এল Canon, দাম ও ফিচার দেখে নিন

avatar
Written By : Ankita Mondal
Updated Now: March 28, 2025 1:58 PM

ভারতে লঞ্চ হল নতুন ক্যামেরা Canon EOS R50 V। এটির অন্যতম আকর্ষণ ইন্টারচেঞ্জেবেল লেন্স ক্যামেরা এবং দুটি নতুন RF লেন্স: RF-S ১৪-৩০ mm F৪-৬.৩ IS STM PZ এবং RF ২০ mm F১.৪L VCM। সাম্প্রতিক সময়ে কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। উচ্চ-মানের ভিডিয়ো কন্টেন্ট তৈরির চাহিদা মেটানোর জন্য এটি একটি সেরা বিকল্প হতে পারে বলে দাবি করেছে কোম্পানি।

এই EOS R50 V সরাসরি সনি এবং প্যানাসনিকের মডেলগুলির সাথে প্রতিযোগিতা করবে বাজারে। মূলত, ভ্লগার এবং ভিডিয়ো পেশাদারদের লক্ষ্য করে এটি হাজির করেছে ক্যানন।

Canon EOS R50 V এর ফিচার

ক্যামেরাটিতে একটি DIGIC X ইমেজ প্রসেসর রয়েছে এবং এতে একটি ২৪.২ মেগাপিক্সেল APS-C CMOS সেন্সর-সহ পাওয়া যাবে। এতে ৪কে, ৪কে ক্রপড এবং ফুল HD ভিডিয়ো শুটও করা যাবে। এই ক্যামেরার ব্যাটারি লাইফ ১২০ মিনিট পর্যন্ত। তবে, আপনি পাওয়ারব্যাঙ্ক ব্যবহার করে ক্যামেরাটি চার্জ করতে পারেন। কারণ এতে USB চার্জিংয়ের সুবিধা রয়েছে।

আর যা যা ফিচার পাওয়া যাবে

  • UHS-II কার্ড সমর্থন করে।
  • ১৫ fps পর্যন্ত শুটিং করতে পারে।
  • ৬কে রেকর্ডিং থেকে ওভারস্যাম্পল, ৩০fps এ ৪কে UHD ভিডিয়ো শুটিং করতে পারে। এছাড়াও ৬০fps এ ৪কে ক্রপ এবং YCC 422 ১০bit রয়েছে।
  • টাইমল্যাপস মুভি রেকর্ডিং অফার করে এবং ভার্টিকাল ভিডিয়ো রেকর্ডিং রয়েছে।
  • লাইভ স্ট্রিম করার জন্য : UVC/UAC, HDMI, ক্যামেরা কানেক্ট এবং লাইভ সুইচার মোবাইল মাল্টি-ক্যামেরা
    ক্যানন লগ ৩-সহ এডিটিংয়ের জন্য পাঁচটি প্রিসেট-সহ সিনেমা EOS সমর্থন করে।

Canon EOS R50 V ক্যামেরার দাম

ভারতে ক্যাননের নতুন এই ক্যামেরার দাম রাখা হয়েছে ৭৯,৯৯৫ টাকা।

আরও পড়ুন

Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15