TRENDS ▸
Tech GupTop StoriesChatgpt Down Globally User Facing Issues To Log In Chat Openai Statement
ChatGPT Down

ChatGPT Down: বিশ্বজুড়ে স্তব্ধ চ্যাটজিপিটি পরিষেবা, লগইন সহ চ্যাট সব ক্ষেত্রে সমস্যা

আজ, ১০ জুন ২০২৫ দুপুর থেকে অচল হয়ে পড়ে OpenAI-এর জনপ্রিয় এআই চ্যাটবট ChatGPT। ভারতীয় সময় অনুযায়ী প্রায় ২টো ৪৫ মিনিট থেকে ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়তে শুরু করেন। ওয়েবসাইট ডিটেক্টর Downdetector-এর রিপোর্ট অনুযায়ী, তাদের প্ল্যাটফর্মে এক সময়ে ১,১০০-রও বেশি রিপোর্ট…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 10, 2025 8:28 PM

আজ, ১০ জুন ২০২৫ দুপুর থেকে অচল হয়ে পড়ে OpenAI-এর জনপ্রিয় এআই চ্যাটবট ChatGPT। ভারতীয় সময় অনুযায়ী প্রায় ২টো ৪৫ মিনিট থেকে ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়তে শুরু করেন। ওয়েবসাইট ডিটেক্টর Downdetector-এর রিপোর্ট অনুযায়ী, তাদের প্ল্যাটফর্মে এক সময়ে ১,১০০-রও বেশি রিপোর্ট জমা পড়ে, যার প্রায় ৯৩ শতাংশই সরাসরি ChatGPT-সংক্রান্ত।

লগইন সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা

চ্যাটজিপিটি অচল হয়ে পড়ায় ব্যবহারকারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকে – এরমধ্যে কেউ লগইন করতে পারছিলেন না, কেউ আবার হঠাৎ করে চ্যাট থেকে বাইরে চলে যান। কারও কারও অভিযোগ, একেবারে সাদা স্ক্রিন ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। আবার অনেকেই বলছেন, তাঁ
রা মাঝপথে বটের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু হঠাৎ করেই বট নিশ্চুপ হয়ে যায় এবং সব ডেটা উধাও হয়ে যায়।

সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং ChatGPT ডাউন

সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে X (আগের টুইটার) ছেয়ে যায় চ্যাটজিপিটির নানা সমস্যার কথা উল্লেখ করে। অনেকেই উদ্বেগ প্রকাশ করেন, কারণ এই ধরনের এআই সার্ভিসে ভরসা করে তারা কাজ করছেন বা পড়াশোনা চালাচ্ছেন।

কোম্পানির তরফেও নিশ্চিত করা হয় যে, সমস্যাটা শুধুই কোনও একজন ব্যবহারকারীর নয়, বিশ্বজুড়েই পরিষেবা ব্যাহত হয়েছে। Downdetector-এর লাইভ ম্যাপে দেখা যায়, উত্তর আমেরিকা, ইউরোপ, এমনকি ভারতের অনেক অংশ থেকেও সমস্যার কথা জানানো হয়েছে।

এই বিষয়ে OpenAI-এর স্টেটাস পেজে লেখা হয়েছে, “কিছু ব্যবহারকারী অতিরিক্ত ত্রুটি ও ল্যাগের সম্মুখীন হচ্ছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”