TRENDS ▸
Tech GupTop StoriesFairphone 6 Full Specifications With Modular Design Self Repair Features Leaked
Fairphone 6 Price

নিজের ফোন নিজেই সারান, আসছে মডুলার ডিজাইনের পরিবেশবান্ধব ফোন Fairphone 6

পরিবেশবান্ধব স্মার্টফোন তৈরির জন্য পরিচিত ব্র্যান্ড ফেয়ারফোন এখন একটি নতুন ফোনের উপর কাজ করছে, যার নাম 'Fairphone 6'। আজ জার্মান টেক পোর্টাল WinFuture তাদের প্রতিবেদনে এই ডিভাইসটির সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস করেছে। ফেয়ারফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর মডুলার এবং ব্যবহারকারী নিজের…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 17, 2025 4:06 PM

পরিবেশবান্ধব স্মার্টফোন তৈরির জন্য পরিচিত ব্র্যান্ড ফেয়ারফোন এখন একটি নতুন ফোনের উপর কাজ করছে, যার নাম ‘Fairphone 6’। আজ জার্মান টেক পোর্টাল WinFuture তাদের প্রতিবেদনে এই ডিভাইসটির সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস করেছে। ফেয়ারফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর মডুলার এবং ব্যবহারকারী নিজের হাতে সহজেই এর বিভিন্ন পার্টস পাল্টে ফেলতে পারেন। এবারও সেই ট্র্যাডিশন বজায় থাকছে।

Fairphone 6 এর সম্ভাব্য ফিচার

ফেয়ারফোন ৬ ডিভাইসে থাকতে পারে ৬.৩১ ইঞ্চি P-OLED LTPO ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১ হার্টজ থেকে শুরু করে ১২০ হার্টজ পর্যন্ত এবং রেজোলিউশন হতে পারে ২৪৮৪ x ১১১৬ পিক্সেল। স্ক্রিনের সুরক্ষার জন্য ব্যবহার করা হবে গরিলা গ্লাস ৭আই। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে।

অপারেটিং সিস্টেমের কথা বললে, ফেয়ারফোন ৬ স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট দেওয়া হবে, যার ক্লক স্পিড হতে পারে সর্বোচ্চ ২.৫ গিগাহার্টজ। সঙ্গে থাকবে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। চাইলে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৪১৫ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য ফেয়ারফোন ৬ এর পিছনের থাকতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (এফ/১.৫৫ অ্যাপারচার) এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যার ভিউ অ্যাঙ্গেল হবে ১২০ ডিগ্রি। সামনে থাকবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

মডুলার ডিজাইনই ফেয়ারফোনের বৈশিষ্ট্য

এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর সম্পূর্ণ মডুলার ডিজাইন। ইউজাররা নিজের হাতে টপ কভার, ডিসপ্লে, ব্যাটারি, ইউএসবি-C পোর্ট, ক্যামেরা, ইয়ারপিসসহ বিভিন্ন অংশ আলাদা করে পাল্টাতে পারবেন। এইসব রিপ্লেসমেন্ট পার্টস কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন রিটেইলারে পাওয়া যাবে।

Fairphone 6 এর দাম ও লঞ্চ টাইমলাইন

রিপোর্ট অনুযায়ী, আগামী ২৫ জুন ইউরোপে লঞ্চ হতে পারে ফেয়ারফোন ৬। এর দাম রাখা হতে পারে ৫৪৯ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৫০,০০০ টাকার কাছাকাছি)। এটি তিনটি কালারে আসবে – হরাইজন ব্ল্যাক, ক্লাউড হোয়াইট এবং ফরেস্ট গ্রীন।