জয়েন করুন

স্পেশাল সেলে সস্তা হল দুর্দান্ত ক্যামেরার Vivo Y58 5G ফোন, রয়েছে ৬০০০mAh শক্তিশালী ব্যাটারি

avatar
Written By : Puja Mondal
Updated Now: February 16, 2025 8:18 AM

ভিভোর একটি নতুন স্মার্টফোন কম দামে পাওয়া যাচ্ছে। আর এই ডিভাইসের দাম ২০,০০০ টাকার কম। ই-কমার্স সাইট, ফ্লিপকার্টের ওএমজি গ্যাজেটস সেলে হ্যান্ডসেটটি সাশ্রয়ী মূল্যে বিক্রি করছে। এই ফোনের নাম Vivo Y58 5G। ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি এর সাথে লোভনীয় ব্যাঙ্ক অফারের লাভ ওঠানো যাবে। ফিচারের কথা বললে এতে আছে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৬০০০ এমএএইচ ব্যাটারি।

Vivo Y58 5G ফ্লিপকার্ট ওএমজি সেলে কম দামে কিনুন

ভিভো ওয়াই৫৮ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট ওএমজি গ্যাজেটস সেলে ডিভাইসটি ১৬,৮৪৮ টাকায় পাওয়া যাচ্ছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ৮৪৩ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট অফার রয়েছে। এছাড়া আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পাওয়া যাবে ৭৫০ টাকা ছাড়।

ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনটির মাসিক কিস্তি শুরু হবে ৫৯৩ টাকা থেকে। এর সাথে এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এটি দুটি রঙে এসেছে – সুন্দরবন গ্রিন এবং হিমালয়ান ব্লু।

Vivo Y58 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্পেসিফিকেশনের কথা বললে ভিভো ওয়াই৫৮ ৫জি স্মার্টফোনে ৬.৭২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এই স্ক্রিনের পিক্সেল রেজোলিউশন ২৪০৮ x ১০৮০, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১০২৪ নিটস। ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট সহ আসা এই ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলে। এতে সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।

ফটোগ্রাফির জন্য Vivo Y58 5G হ্যান্ডসেটের পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য স্মার্টফোনের সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

হ্যান্ডসেটটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে যা ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে। সংস্থার দাবি, এই ফোন ৭৩.২৪ ঘণ্টা মিউজিক প্লেব্যাক টাইম দেবে। চার্জিংয়ের জন্য এতে রয়েছে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট।

আরও পড়ুন

Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15 Vivo Y6a স্ন্যাপড্রাগন প্রসেসর, ৭২০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Vivo S60: ভিভো লঞ্চ করল বড় ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে ও Snapdragon প্রসেসরের ফোন