জয়েন করুন

Ghibli Style Image ChatGPT: ঘিবলি ছবি বানানোর হিড়িক! এক ঘণ্টায় ১০ লাখ ইউজার পেল চ্যাটজিপিটি

avatar
Written By : Ankita Mondal
Updated Now: April 14, 2025 9:15 PM

ঘিবলি স্টুডিও স্টাইলে ছবি (Ghibli Studio Style Image) বানানোর জন্য চ্যাটজিপিটিতে উপচে পড়ছে মানুষের ভিড়। যে করে হোক এই অ্যানিমেটেড স্টাইলের আদতে বানাতে হবে নিজের ছবি। এই হিড়িকের ফলে রাতারাতি বিপুল ইউজার পেল ওপেনএআই তথা চ্যাটজিপিটি (ChatGPT)। মাত্র ১ ঘণ্টায় ১০ লাখ ইউজার যোগ করল এই অ্যাপ, যা এককথায় রেকর্ড।

এদিন, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান এক্স হ্যান্ডেলে জানান, “২৬ মাস আগে চ্যাটজিপিটি লঞ্চটি ছিল আমার দেখা সবচেয়ে উন্মাদ ভাইরাল মুহূর্তগুলির মধ্যে একটি, এবং সেই সময় আমরা পাঁচ দিনের মধ্যে দশ লক্ষ ব্যবহারকারী যুক্ত করেছি। কিন্তু গত এক ঘন্টায় আমরা দশ লক্ষ ব্যবহারকারী যুক্ত করেছি।”

তিনি ব্যবহারকারীদের উদ্দেশ্যে খুশির খবর দিয়ে বলেন, “ছবি তৈরির সুবিধা এখন বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।”

ঘিবলি ঝড়ের তান্ডব সোশ্যাল মিডিয়ায়

২৬ মার্চ একটি ফিচার বা নেটিভ ইমেজ জেনারেশন চালু করে ওপেনএআই (OpenAI)। সেখানে জাপানের বিখ্যাত স্টুডিও ঘিবলি আর্টওয়ার্ক এর আদলে নিজের ছবি বানানোর সুবিধা দেওয়া হয়। আর তার পরই সোশ্যাল মিডিয়া ব্যবহারককারীরা জনপ্রিয় অ্যানিমে চলচ্চিত্রের ফর্ম্যাটে নিজের ছবি রূপান্তর করতে শুরু করে। যা এখনও থামেনি। তবে প্রবল চাপের কারণে ফিচারটি সীমিত করার সিদ্ধান্ত নেয় ওপেনএআই। যা এদিন আবার বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

ব্যাপক চাহিদার কারণে স্যাম অল্টম্যান কিছুদিন আগে পোস্ট করেন, অতিরিক্ত চাহিদার কারণে “এর জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) গলে যাচ্ছিল”। যে কারণে ওপেনএআই এর প্রিমিয়াম এবং ফ্রি, উভয় ব্যবহারকারীদের জন্য ছবি তৈরির উপর কিছু বিধিনিষেধ যোগ করা হয়েছে।

আলাদা করে এক পোস্টে ওপেনএআইয়ের সিইও লেখেন, “চ্যাটজিপিটি-তে মানুষ ছবি পছন্দ করছে দেখে খুবই মজা লাগছে। কিন্তু আমাদের জিপিইউ গুলো ক্রমশ গলে যাচ্ছে। আমরা এটিকে আরও দক্ষ করে তোলার জন্য কাজ করার সময় সাময়িকভাবে কিছু সীমাবদ্ধতা চালু করতে যাচ্ছি। আশা করি বেশি দিন হবে না! চ্যাটজিপিটি ফ্রি ব্যবহারকারীরা শীঘ্রই দিনে তিনটি ছবি বানাতে পারবে।”

আরও পড়ুন

Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15