জয়েন করুন

এআই দিয়ে হ্যাক করা হচ্ছে কোটি কোটি Gmail অ্যাকাউন্ট, মুহূর্তে ফোনের দখল নিচ্ছে হ্যাকাররা

Updated Now: February 4, 2025 12:38 PM

মেইল পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত বিশস্ত এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম গুগলের জিমেইল। কিন্তু, সম্প্রতি জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে ব্যাপক স্তরে সাইবার আক্রমণ করা হচ্ছে। আর এর জন্য ব্যবহার করা হচ্ছে আর্টফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই হাতিয়ার করে নতুন কৌশলে হ্যাক করা হচ্ছে কোটি কোটি অ্যাকাউন্ট। এদিন, সতর্ক বার্তা জারি করেছে খোদ গুগল। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে ২৫০ কোটি অ্যাকাউন্ট ঝুঁকির মধ্যে রয়েছে।

কীভাবে হ্যাক করা হচ্ছে অ্যাকাউন্ট?

সংবাদ মাধ্যম ফোর্বসের প্রতিবেদন অনুসারে, হ্যাকাররা গুগল সাপোর্ট এজেন্ট হিসাবে ফোন করছে ব্যবহারকারীদের। তারা দাবি করছে যে ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং ইমেলের মাধ্যমে একটি পুনরুদ্ধার কোড ব্যবহার করে তাদের অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে হবে।

হ্যাকার যে ইমেল এবং পুনরুদ্ধার কোডগুলি পাঠাচ্ছে তা অনেকসময় বৈধ বলে মনে করছেন ব্যবহারকারীদের একাংশ। আর এই ভাবেই প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলছেন তাঁরা। যদি আপনি এই ধরণের সন্দেহজনক কল বা ইমেল পান, তাহলে অবিলম্বে তা এড়িয়ে চলুন। আর যদি আপনি ইতিমধ্যে পুনরুদ্ধার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করার চেষ্টা করে থাকেন, তাহলে অবিলম্বে জিমেইল পাসওয়ার্ড রিসেট করুন।

আরও পড়ুনঃ Instagram: ভারতে ইন্সটাগ্রামে সবথেকে বেশি ফলোয়ার্স রয়েছে কাদের? প্রথম দশে ৮ জন মহিলা

সাবধান থাকার জন্য :

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সেটিংসে যান।

গুগলে ট্যাপ করুন এবং আপনার প্রোফাইল সিলেক্ট করুন।

এবার গুগল অ্যাকাউন্ট পরিচালনা করুন-এ ক্লিক করুন।

উপরে সিকিউরিটি ট্যাবে ট্যাপ করুন।

সেখানে “আপনার গুগল অ্যাকাউন্টে কীভাবে সাইন ইন করবেন” এর অধীনে, পাসওয়ার্ড সিলেক্ট করুন।

নতুন পাসওয়ার্ড লিখুন এবং পাসওয়ার্ড পরিবর্তন করুন-এ ট্যাপ করুন।

আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে Forgot Password এ ট্যাপ করুন এবং আপনার পাসওয়ার্ড রিসেট করতে অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন।

আরও পড়ুন

Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15