জয়েন করুন

মুখে বলেই হবে UPI পেমেন্ট, Google Pay-তে আসছে ভয়েস অ্যাসিস্ট্যান্স ফিচার

Updated Now: February 17, 2025 12:48 PM

কয়েক কোটি গুগল পে ব্যবহারকারীদের জন্য একটি নতুন এআই চালিত ফিচার আনছে কোম্পানি। এর সাহায্য কথা বলেই UPI পেমেন্ট করা যাবে। খুব শীঘ্রই ফিচারটি চালু হবে বলে জানা গিয়েছে। ভারতে গুগল পে-এর লিড প্রোডাক্ট ম্যানেজার শরথ বুলুসু-এর মতে, এই ভয়েস অ্যাসিস্ট্যান্স ফিচারটি অ্যাপের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করার প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলবে।

যদিও নতুন ফিচারটি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কোম্পানি। বর্তমানে, বহু ব্যবহারকারী খুচরো লেনদেনের জন্য UPI এর উপর ভরসা করেন, তাদের জন্য এটি কার্যকরী ফিচার হতে পারে। শুধু তাই নয়, এই ভয়েস কমান্ড চালু হওয়ার ফলে যারা অনলাইন লেনদেনের সঙ্গে পরিচিত নয়, তারাও লেনদেন করতে পারবেন। ব্যবহারকারী মুখে বললেই টাকা চলে যাবে ব্যবসায়ীর কাছে।

স্থানীয় ভাষায় লেনদেন সহজ করে তোলার জন্য ভারত সরকারের সঙ্গে সহযোগিতা করছে গুগল পে। এর পাশাপাশি, দেশে সাইবার জালিয়াতির বাড়তে থাকা ঘটনা মোকাবিলা করতে মেশিন লার্নিং এবং এআই প্রযুক্তির উপর বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। এই প্রযুক্তি অনলাইন প্রতারণা এবং হুমকি থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভারতের বিশাল অনলাইন বাজারের কারণে এই ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তি প্রয়োগ করতে উদ্যোগী গুগল পে।

প্রসঙ্গত, দেশে UPI লেনদেনের ক্ষেত্রে ফোনপে এবং গুগল পে এর ব্যবহারকারী সবথেকে বেশি। ২০২৪ সালের নভেম্বরের একটি প্রতিবেদন অনুসারে, মোট UPI লেনদেনের ৩৭ শতাংশ হয় গুগল পে থেকে, যেখানে ফোনেপে’র দখলে রয়েছে ৪৭.৮ শতাংশ লেনদেন। একসাথে, এই প্ল্যাটফর্মগুলি ভারতের UPI বাজারের ৮০ শতাংশেরও বেশি দখল করে রেখেছে।

আরও পড়ুন

Flipkart Big Billion Days Sale 2026: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল শুরু 9 অক্টোবর থেকে Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল