জয়েন করুন

মোবাইল ফোন, ল্যাপটপ তৈরির গুরুত্বপূর্ণ কেন্দ্র হবে এই রাজ্য, পেল নতুন ইলেকট্রনিক্স ক্লাস্টার গঠনের অনুমোদন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 11:42 AM

কেন্দ্র সরকারের তরফে তামিলনাড়ুতে আরও একটি নতুন ইলেকট্রনিক্স ক্লাস্টার গঠনের অনুমোদন দেওয়া হল। এই নিয়ে রাজ্যটিতে মোট পরিকল্পিত ক্লাস্টারের সংখ্যা দাঁড়াল তিন। সম্প্রতি আইআইটি মাদ্রাজ আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই খবরটি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

তামিলনাড়ুতে নতুন ইলেকট্রনিক্স ক্লাস্টার গঠনের অনুমোদন

মন্ত্রী বৈষ্ণব জানিয়েছেন, মোবাইল ফোন, ল্যাপটপ ও সার্ভার তৈরির ক্ষেত্রে তামিলনাড়ুকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর জোর দিচ্ছে কেন্দ্র। তার কথায়, ইতিমধ্যেই একাধিক নতুন প্রকল্প শুরু হয়েছে, যা রাজ্যের প্রযুক্তি খাতকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী যে তামিলনাড়ুকে একটি শক্তিশালী ইলেকট্রনিক্স উৎপাদনকেন্দ্রে পরিণত করার স্বপ্ন দেখেছেন, সেটি এখন ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে।

নতুন অনুমোদিত ইলেকট্রনিক্স ক্লাস্টারটির নির্মাণ দ্রুত শুরু হবে বলে নিশ্চিত করেছেন বৈষ্ণব। তার দাবি, তামিলনাড়ু যাতে আধুনিক পরিকাঠামো ও প্রযুক্তি সুবিধায় এগিয়ে থাকে, সেই লক্ষ্যে কাজ চলছে।

এর আগেও, ২০২৫ সালের মার্চে চেন্নাইয়ের কাছে শ্রীপেরুম্বুদুরে জেটওয়ার্ক ইলেকট্রনিক্সের সপ্তম কারখানার উদ্বোধনের সময় মন্ত্রী জানান, কেন্দ্র ইতিমধ্যেই ১,১১২ কোটি টাকার দুটি ইলেকট্রনিক্স ক্লাস্টার গঠনের অনুমোদন দিয়েছে রাজ্যে। যদিও তৃতীয় ক্লাস্টার গঠনের জন্য আর্থিক বিনিয়োগের পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন

Flipkart Big Billion Days Sale 2026: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল শুরু 9 অক্টোবর থেকে Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল