TRENDS ▸
Tech GupTop StoriesIphone 16 Pro 16 Pro Max Massive Price Cut On Flipkart No Cost Emi Discount Offer
iPhone 16 Pro Discount

মাসিক কিস্তি সহ কম দামে কিনুন iPhone 16 Pro ও 16 Pro Max, ফ্লিপকার্টে চমকপ্রদ অফার

গত বছর অ্যাপল লঞ্চ করেছিল iPhone 16 সিরিজ। আর এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় দুটি ডিভাইস হল iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max। উভয় স্মার্টফোন এখন ফ্লিপকার্টে সস্তায় পাওয়া যাচ্ছে। তাই যারা অফারের সাথে নতুন আইফোন কেনার কথা চিন্তা…

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 21, 2025 12:08 PM

গত বছর অ্যাপল লঞ্চ করেছিল iPhone 16 সিরিজ। আর এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় দুটি ডিভাইস হল iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max। উভয় স্মার্টফোন এখন ফ্লিপকার্টে সস্তায় পাওয়া যাচ্ছে। তাই যারা অফারের সাথে নতুন আইফোন কেনার কথা চিন্তা করছিলেন, তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ বলতেই হয়। ই-কমার্স সাইটটি iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max এর উপর ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই এর সুবিধা দিচ্ছে। আসুন ডিভাইস দুটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

iPhone 16 Pro এর নতুন দাম ও অফার

আইফোন ১৬ প্রো এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম সাধারণত ১,১৯,৯০০ টাকা। কিন্তু এখন ফ্লিপকার্টে এই মডেলটি বিক্রি হচ্ছে ১,০৯,৯০০ টাকায়, অর্থাৎ প্রায় ৮ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। আর ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট ১,২৯,৯০০ টাকায় এলেও এখন ১,২২,৯০০ টাকায় ফ্লিপকার্টে তালিকাভুক্ত। এই ছাড় ফোনটির চারটি কালার অপশনেই পাওয়া যাচ্ছে- ব্ল্যাক টাইটেনিয়াম, ডেসার্ট টাইটেনিয়াম, ন্যাচারাল টাইটেনিয়াম ও হোয়াইট টাইটেনিয়াম।

iPhone 16 Pro Max লোভনীয় অফারে কিনুন

আইফোন ১৬ প্রো ম্যাক্স-এর ২৫৬ জিবি মডেলটির দাম ১,৪৪,৯০০ টাকা থাকলেও, ফ্লিপকার্টে এটি এখন ১,৩২,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। এখানেও প্রায় ৮ শতাংশ ছাড় রয়েছে। আবার এর ৫১২ জিবি এবং ১ টিবি ভ্যারিয়েন্ট যথাক্রমে বিক্রি হচ্ছে ১,৫৭,৯০০ টাকায় ও ১,৭৭,৯০০ টাকায়, যা আসল দামের থেকে ৭,০০০ টাকা কম।

আবার ফ্লিপকার্ট পুরনো ফোন এক্সচেঞ্জ করেও এই দুই আইফোন কেনার সুযোগ দিচ্ছে। এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ৪৮,১০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। যদিও এক্সচেঞ্জ ভ্যালু অনেকটাই নির্ভর করবে আপনার ফোনের অবস্থা আর কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

এদিকে iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৫ শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাক দেওয়া হবে, যা সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত। এদের সাথে নো কস্ট ইএমআই এর সুবিধাও আছে।