জয়েন করুন

iPhone 16 Pro Max প্রথমবার ১ লক্ষ টাকার কমে, Flipkart Big Billion Days সেলে অবিশ্বাস্য দামে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 7, 2025 8:20 AM

Flipkart Big Billion Days Sale 2025 আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। যদিও তার একদিন আগে থেকে প্লাস ও ভিআইপি মেম্বাররা এই সেলে কেনাকাটা করতে পারবেন। এখনও পর্যন্ত ই-কমার্স সাইটটি এই সেলের সমস্ত অফার সামনে আনেনি। কেবল তারা Flipkart BBD Sale এর ডেডিকেটেড মাইক্রোসাইট থেকে কয়েকটি ডিল সম্পর্কে ইঙ্গিত দিয়েছে। যারমধ্যে একটি ডিল পাওয়া যাবে iPhone 16 Pro Max এর উপর। এটি সেলে প্রথমবার ১,০০,০০০ টাকার কমে বিক্রি হবে ফোনটি।

Flipkart Big Billion Days Sale: ফোন, ইয়ারবাড, টিভিতে অফার

গত বৃহস্পতিবার ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলের তারিখ সামনে এসেছে। এরপর কোম্পানিটি মাইক্রোসাইট থেকে সেলের সময় অফারের সাথে বিক্রি হতে চলা স্মার্টফোন ও ইলেকট্রনিক্স প্রোডাক্টের লিস্ট শেয়ার করতে শুরু করেছে। জানা গেছে, সেল চলাকালীন iPhone 16, Samsung Galaxy S24, OnePlus Buds 3, এবং Motorola Edge 60 Pro এর মতো জনপ্রিয় ডিভাইস সস্তায় পাওয়া যাবে। স্মার্টফোন এবং ইয়ারবাড ছাড়াও, ইন্টেল পিসি, ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি এবং ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিন সেল থেকে কম দামে কেনা যাবে।

iPhone 16 Pro Max পাওয়া যাবে ১ লক্ষ টাকার কমে

শনিবার কোম্পানিটি Flipkart Big Billion Days সেলের মাইক্রোসাইটে নতুন একটি টিজার শেয়ার করেছে। এই টিজারে বলা হয়েছে যে iPhone 16 Pro Max এর দাম “xx,xxx” থেকে শুরু হবে। অর্থাৎ ডিভাইসটির সঠিক দাম প্রকাশ করা না হলেও, বুঝতে অসুবিধা হয় না যে এটি ১ লক্ষ টাকার কমে কেনা যাবে। যেখানে লঞ্চের সময় iPhone 16 Pro Max এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ১,৪৪,৯০০ টাকা।

এই সেলে অন্যান্য আইফোন মডেলও অনেক কম মূল্যে বিক্রি হবে। কারণ আগামী ৯ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে iPhone 17 সিরিজ। আর অ্যাপল নতুন সিরিজ আনার সাথে সাথেই আগের বছরের কয়েকটি মডেলের দাম কমিয়ে দেয়। স্বাভাবিকভাবেই রিসেলাররা ওই সমস্ত মডেলগুলি কম দামে সেলের সময় বিভিন্ন ই-কমার্স সাইটে বিক্রি করবে।

আরও পড়ুন

Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15