জয়েন করুন

এতটা পাতলা হবে iPhone 17 Air, ছবি সামনে আসতেই হইচই ফ্যানদের মধ্যে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 23, 2025 11:10 PM

অ্যাপলের পরবর্তী আইফোন সিরিজ, iPhone 17 আগামী সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের সবচেয়ে আলোচিত মডেল iPhone 17 Air। কারণ এটি পাতলা ডিজাইন সহ বাজারে আসবে। আর এই ডিভাইসের সাথে প্রতিদ্বন্দ্বিতা চলবে Samsung Galaxy S25 Edge এর। আজ iPhone 17 Air মডেলটির একটি ছবি ফাঁস হয়েছে, যেখানে একজনকে এই ফোনটিকে হাতে ধরে থাকতে দেখা গেছে।

এতটা পাতলা হবে iPhone 17 Air

ছবিতে দেখা গেছে, আইফোন ১৭ এয়ার মাত্র ৫.৫ মিমি পুরু হবে, যা স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ (৬.৪ মিমি) এর তুলনায় আরও পাতলা হবে। শুধু তাই নয়, এটি এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন মডেল হতে চলেছে। ডিভাইসটির ডান দিকে কয়েকটি বাটন দেখা গেছে।

ছবি সামনে আসার পর অনেক ফ্যানই উত্তেজনা প্রকাশ করেছেন। তবে ডিভাইসটি কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাতলা ডিজাইনের কারণে এটি কতটা চাপ সহ্য করতে পারবে – তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। যদিও এর উত্তর পেতে আমাদের বেন্ড টেস্ট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে।

রিপোর্ট অনুযায়ী, iPhone 17 Air খুব বেশি পাতলা হওয়ার কারণে অ্যাপল কিছু গুরুত্বপূর্ণ ফিচার বাদ দিতে পারে। ফটোগ্রাফির জন্য এতে একটি রিয়ার ক্যামেরা দেখা যাবে, যেখানে অ্যাপলের প্রিমিয়াম মডেলগুলোতে দুই বা তিনটি ক্যামেরা থাকে। এছাড়াও, মনে করা হচ্ছে যে আসন্ন ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি কম রাখা হতে পারে।

আরও পড়ুন

Samsung Galaxy Unpacked 2026: জুলাইয়ে আসছে Galaxy Z Fold 8 থেকে Flip 8 OnePlus Nord 6 আজ ভারতে লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার জেনে নিন Bharatgas WhatsApp Booking: এখন সহজেই বুক করুন LPG Gas Cylinder ATM কার্ড ছাড়াই পাবেন ক্যাশ, Jio Payments Bank আনল নতুন পরিষেবা ১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরিতে বড় পরিবর্তন, এছাড়া আবেদন করা যাবে না