জয়েন করুন

প্রতি বছর আসবে সস্তা আইফোন, Apple শুরু করল iPhone 17e-র ট্রায়াল প্রোডাকশন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 10, 2025 8:40 AM

সস্তা আইফোন প্রেমীদের জন্য সুখবর। Apple প্রতি বছর তাদের ‘e’ সিরিজের আইফোন মডেল বাজারে আনবে বলে জানা গেছে। চলতি বছর এসেছে iPhone 16e, এবার এর উত্তরসূরি হিসেবে আসবে iPhone 17e। নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, অ্যাপল ইতিমধ্যেই এই মডেলের উপর কাজ শুরু করে দিয়েছে। কোরিয়ার জনপ্রিয় টেক মিডিয়া The Elec জানাচ্ছে, এই নতুন মডেলটি ২০২৬ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে লঞ্চ হতে পারে। অর্থাৎ অ্যাপল হয়তো এবার থেকে তাদের ‘SE’ সিরিজের অনিয়মিত রিলিজ প্যাটার্ন (২০১৬, ২০২০, ২০২২) থেকে বেরিয়ে এসে ধারাবাহিকভাবে ‘e’ সিরিজের ডিভাইস বাজারে আনার পরিকল্পনা নিয়েছে।

iPhone 17e এর ডিসপ্লেতে থাকবে না বড় চমক

আইফোন ১৭ই মডেলে বড় কোনো ডিসপ্লে পরিবর্তনের সম্ভাবনা নেই বলে রিপোর্টে জানানো হয়েছে। আগের মতোই এতে থাকবে ৬.১-ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর OLED প্যানেল, যার রেজোলিউশন ১১৭০×২৫৩২ পিক্সেল, রিফ্রেশ রেট ৬০ হার্টজ, আর সর্বোচ্চ ব্রাইটনেস ১২০০ নিটস। এই একই স্ক্রিন আমরা আইফোন ১৪ মডেলে প্রথমবার দেখেছিলাম।

এই ডিসপ্লে সরবরাহ করবে বিওই, স্যামসাং ডিসপ্লে এবং এলজি ডিসপ্লে। এরমধ্যে বিওই সবচেয়ে বেশি ইউনিট সরবরাহ করবে বলে জানা গেছে। অর্থাৎ স্ক্রিন নিয়ে নতুনত্ব না থাকলেও, হার্ডওয়্যার বা পারফরম্যান্সে কিছু পরিবর্তন দেখা যেতেই পারে।

প্রো মডেল থেকে আলাদা হবে iPhone 17e

অ্যাপল তাদের ‘e’ সিরিজকে এখন মূল ফ্ল্যাগশিপ মডেল, যেমন আইফোন ১৭ প্রো এর থেকে একদম আলাদা রাখতে চাইছে। এতে করে কোনো দিক থেকে ‘প্রো’ মডেলের বিক্রি ক্ষতিগ্রস্ত হবে না।

iPhone 17e এর সম্ভাব্য দাম

iPhone 17e-র দাম আগের মতোই ৫৯৯ ডালার (প্রায় ৫০,০০০ টাকা) এর কাছাকাছি রাখা হতে পারে বলে ইঙ্গিত মিলছে। তবে আমেরিকার ট্যারিফ বা কর নীতিতে যদি বড় কোনো পরিবর্তন হয়, তাহলে শেষমেশ দাম কিছুটা বাড়তেও পারে।

রিপোর্টে বলা হয়েছে, আসন্ন এই আইফোন মডেলের ট্রায়াল প্রোডাকশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ফলে মে ২০২৬-এর মধ্যেই এর অফিসিয়াল লঞ্চ দেখে ফেলতে পারেন ফ্যানেরা।

আরও পড়ুন

Samsung Galaxy Unpacked 2026: জুলাইয়ে আসছে Galaxy Z Fold 8 থেকে Flip 8 OnePlus Nord 6 আজ ভারতে লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার জেনে নিন Bharatgas WhatsApp Booking: এখন সহজেই বুক করুন LPG Gas Cylinder ATM কার্ড ছাড়াই পাবেন ক্যাশ, Jio Payments Bank আনল নতুন পরিষেবা ১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরিতে বড় পরিবর্তন, এছাড়া আবেদন করা যাবে না