জয়েন করুন

আমেরিকায় বিক্রি হওয়া বেশির ভাগ iPhone তৈরি হচ্ছে ভারতে, বড় ঘোষণা টিম কুকের

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 6, 2025 1:35 PM

আগামী মাসে বাজারে আসছে iPhone 17 সিরিজ। তার আগেই এক চমকপ্রদ তথ্য সামনে আসলো। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, আমেরিকার বাজারে যে আইফোনগুলি বিক্রি হচ্ছে, তার বেশির ভাগই নাকি এখন ‘মেড ইন ইন্ডিয়া’। আর এই তথ্য দিয়েছেন স্বয়ং অ্যাপল সিইও টিম কুক। কুক জানিয়েছেন, গত ত্রৈমাসিকে আমেরিকায় বিক্রি হওয়া অধিকাংশ আইফোন ভারতীয় প্ল্যান্টে তৈরি। জুলাইয়ের শেষে ত্রৈমাসিক আয় ব্যয়ের হিসাব প্রকাশ করার সময় বিশ্লেষকদের তিনি বলেন – “ভারত এখন আমেরিকার মার্কেটের জন্য আইফোন উৎপাদনের অন্যতম প্রধান ঘাঁটি।” আর চীনে তৈরি মডেলগুলি অন্যান্য আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে।

চীন এখনও Apple এর মূল ভরসার জায়গা

আইফোনের পাশাপাশি অ্যাপলের অন্যান্য প্রোডাক্ট তৈরির ক্ষেত্রেও নানা পরিবর্তন এসেছে। MacBook, iPad ও Apple Watch এর বেশিরভাগ অংশ এখন তৈরি হচ্ছে ভিয়েতনামে। আর এগুলির সব আমেরিকায় বিক্রির জন্য উপলব্ধ। যদিও আন্তর্জাতিক বাজারে এখনও চীনে তৈরি প্রোডাক্টগুলি বিক্রি হচ্ছে।

ভারত নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা Apple এর

ভারতকে নিয়ে এখন অ্যাপল আর কোনো পরীক্ষা চালাচ্ছে না। বরং তারা ভারতে বিক্রি ও উৎপাদন বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। কুকের আশা, আইফোন বিক্রি থেকে চলতি অর্থবর্ষে ভারতে রেকর্ড আয়ের মুখ দেখবে অ্যাপল। তার দাবি, জুন ত্রৈমাসিকে বিশ্বের ২৪টির বেশি দেশে অ্যাপল আগের তুলনায় বেশি আয় করেছে, যার মধ্যে অন্যতম ভারত।

যদিও ভারতে অ্যাপল প্রোডাক্ট উৎপাদনে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে জানিয়েছেন, “অ্যাপলকে আমি এত সুবিধা দিচ্ছি, অথচ শুনছি টিম কুক নাকি সবকিছু ভারতে বানাচ্ছেন! আমি চাই না আইফোনের ম্যানুফ্যাকচারিং ভারতে হোক।” এমনকি ট্রাম্প সম্প্রতি ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুন

Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15