জয়েন করুন

জুন মাসের শুরুতেই বড় বদল, ব্যাঙ্ক, মিউচুয়াল ফান্ড, ইউপিআই-সহ দৈনন্দিন জীবনে লাগু একগুচ্ছ নয়া নিয়ম

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 10:20 PM

চলতি মাসের শুরু অর্থাৎ ১ জুন, ২০২৫ থেকে চালু হল একগুচ্ছ নতুন নিয়ম। ব্যাঙ্ক থেকে শুরু করে এলপিজি, ইউপিআই থেকে আধার, সব ক্ষেত্রেই এসেছে বড়সড় পরিবর্তন। এর বেশিরভাগই আমাদের আর্থিক লেনদেন বা মাসিক বাজেটের উপর সরাসরি প্রভাব ফেলবে। আসুন কোন কোন নিয়মে পরিবর্তন এসেছে জেনে নেওয়া যাক।

চালু হয়েছে EPFO 3.0

EPFO বা কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা তাদের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘EPFO 3.0’ চালু করেছে। এর ফলে PF তোলা কিংবা KYC আপডেটের কাজ আগের তুলনায় অনেক দ্রুত ও সহজ হবে। এমনকি, এটিএমের মতো EPF কার্ড থেকেও সরাসরি টাকা তোলার সুবিধা আসছে।

ফিক্সড ডিপোজিটের সুদের হার কমেছে

ফিক্সড ডিপোজিটের সুদের হারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে একাধিক সংস্থা। যেমন, সূর্যোদয় ব্যাঙ্ক তাদের ৫ বছরের এফডির সুদের হার ৮.৬% থেকে কমিয়ে করেছে ৮ শতাংশে। রেপো রেট কমার ইঙ্গিত থাকায় আরও কিছু ব্যাঙ্ক একই পথে হাঁটতে পারে।

ক্রেডিট কার্ডের জন্য নতুন নিয়ম

ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্যও এসেছে নতুন নিয়ম। এখন থেকে অটো-ডেবিট ব্যর্থ হলে ২ শতাংশ জরিমানা দিতে হতে পারে, যা ৪৫০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত হতে পারে।

এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন

প্রতি মাসের মতো এবারও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বদলেছে। রান্নার গ্যাস কিংবা বাণিজ্যিক সিলিন্ডার, দুটোরই দাম বেড়েছে। তাই বাজেটের উপর টান পড়াই স্বাভাবিক।

এটিএম থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন

এটিএম থেকে বিনামূল্যে লেনদেনের নির্ধারিত সীমা ছাড়ালে এবার থেকে অতিরিক্ত চার্জ গুনতে হবে। যারা ঘনঘন টাকা তোলেন, তাদের জন্য বিষয়টা খরচসাপেক্ষ হয়ে দাঁড়াতে পারে।

মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে নতুন নিয়ম

মিউচুয়াল ফান্ডেরও নিয়ম বদলেছে। সেবি জানিয়েছে, অফলাইনে বিনিয়োগ করতে হবে বিকেল ৩টার মধ্যে এবং অনলাইনে সন্ধ্যা ৭টার মধ্যে। তার পরের ইনভেস্টমেন্টগুলি পরের দিনের হিসাবে বিবেচনা করা হবে।

বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে ১৪ জুন পর্যন্ত

বিনামূল্যে আধার কার্ডে নাম বা ঠিকানা সংশোধন করা যাবে জুনের ১৪ তারিখ পর্যন্ত। তারপর থেকে অনলাইন আপডেটের জন্য ২৫ টাকা, আর অফলাইনে আধার কেন্দ্রে লাগবে ৫০ টাকা।

আরও পড়ুন

Flipkart Big Billion Days Sale 2026: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল শুরু 9 অক্টোবর থেকে Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল