জয়েন করুন

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করার নতুন ফাঁদ, RBI ও SBI-র নামে ছড়াচ্ছে ভয়ঙ্কর প্রতারণা, সতর্ক থাকুন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 6, 2025 12:40 PM

দেশে এখন ব্যাপক জনপ্রিয় অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা। ঘরে বসেই ব্যাঙ্কের একাধিক কাজ সারা যায় বলে মানুষের মধ্যে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবার চাহিদা বাড়ছে। তবে এর ফলে বিপদেও পড়ছে সাধারণ মানুষ। সাইবার প্রতারকরা নিত্য নতুন কৌশল এনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে। এই মুহূর্তে RBI এবং SBI-র নাম ভাঙিয়ে সাধারণ মানুষের ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে।

RBI-র নামে ভয় দেখিয়ে প্রতারণা

সম্প্রতি এক জালিয়াতির কথা জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-এর ফ্যাক্ট-চেকিং ইউনিট। যেখানে প্রতারকরা ফোন করে নিজেদের RBI-র কর্মী বলে পরিচয় দিচ্ছে এবং ক্রেডিট কার্ডে জালিয়াতির অভিযোগ রয়েছে বলে অ্যাকাউন্ট ব্লক করার ভয় দেখাচ্ছে। এরপর ফোনেই তারা প্রতারিতকে একটি নির্দিষ্ট নম্বর প্রেস করতে বলছে, আর সেখানেই লুকিয়ে থাকছে ফাঁদ।

এই ‘একটা বাটন প্রেস’ করার মাঝেই তারা পেয়ে যাচ্ছে ফোনের OTP-সহ যাবতীয় তথ্য, যা দিয়ে ব্যাঙ্ক অ্যাক্সেস করা একরকম জলভাত হয়ে যাচ্ছে তাদের কাছে।

জানিয়ে রাখি, RBI কখনোই কাউকে ফোন করে না। কেউ যদি আপনাকে ফোনে ভয় দেখিয়ে কিছু চাপাতে চায়, বুঝে নিতে হবে, এটা ফিশিং স্ক্যাম।

SBI রিওয়ার্ডস-এর নামে ছড়াচ্ছে ফেক অ্যাপ

অন্যদিকে, SBI-র নাম ভাঙিয়ে ‘SBI Rewards’ নামে একটি ভুয়ো অ্যাপের মাধ্যমেও প্রতারণা চালানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভুয়ো মেসেজ ঘুরছে, যেখানে বলা হচ্ছে এই অ্যাপ ডাউনলোড করলে রিওয়ার্ড পয়েন্ট পাবেন। কেউ কেউ না বুঝেই এই অ্যাপ ইনস্টলও করে ফেলছেন।

আর এই বিপজ্জনক APK ফাইল ইনস্টল করলেই ফোনের যাবতীয় সংবেদনশীল তথ্য চলে যাচ্ছে হ্যাকারের হাতে। বাস্তবে এই অ্যাপের সঙ্গে SBI-র কোনও যোগসূত্র নেই।

ব্যাঙ্কিং জালিয়াতি আটকাতে কী কী খেয়াল রাখবেন?

গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর ছাড়া অন্য কোথাও থেকে অ্যাপ নামাবেন না।

অপরিচিত নম্বর থেকে ফোন এলে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করবেন না।

কোনো লোভনীয় অফার সম্পর্কে বললে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট বা কাস্টমার কেয়ার থেকে যাচাই করুন।

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15 Vivo Y6a স্ন্যাপড্রাগন প্রসেসর, ৭২০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল