জয়েন করুন

আগামী মাসে ভারতে লঞ্চ হচ্ছে OnePlus Nord 5 ও Nord CE 5, মিড রেঞ্জে থাকবে তুখোড় ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 7:23 AM

OnePlus তাদের জনপ্রিয় Nord সিরিজে অধীনে নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগামী ৮ জুলাই OnePlus Nord 5 এবং Nord CE 5 ডিভাইস দুটি ভারতে পা রাখতে চলেছে। এই তথ্য ফাঁস করেছেন পরিচিত টিপস্টার যোগেশ ব্রার। ইতিমধ্যেই উভয় ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। স্মার্টফোন দুটি মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ হবে। চলুন এদের সম্ভাব্য স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

OnePlus Nord 5 এর ফিচার (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে OLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই চিপসেট। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল OI প্রাইমারি রিয়ার সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স পাওয়া যাবে। ডিভাইসটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাস নর্ড ৫ ডিভাইসে ৬৭০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে Alert Slider-এর পরিবর্তে Plus Key ফিচার থাকতে পারে।

OnePlus Nord CE 5

ওয়ানপ্লাস নর্ড সিই ৫ এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসর সহ আসবে। এর ক্যামেরা সেটআপ প্রায় আগের মডেলের মতোই, এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (সম্ভবত Sony LYT-600 বা IMX882), সঙ্গে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এদিকে OnePlus CE 5 এর ব্যাটারি ক্যাপাসিটি ৭১০০ এমএএইচ। এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনে IP68 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং হাইব্রিড সিম স্লট থাকবে।

OnePlus Nord 5 এবং Nord CE 5 এর দাম ও উপলব্ধতা

ভারতীয় বাজারে OnePlus Nord 5-এর দাম রাখা হতে পারে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকার মধ্যে। অন্যদিকে, Nord CE 5-এর দাম থাকতে পারে ২৫ হাজার টাকার আশেপাশে। দুটি ফোনই পাওয়া যাবে Amazon এবং OnePlus-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে।

আরও পড়ুন

Flipkart Big Billion Days Sale 2026: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল শুরু 9 অক্টোবর থেকে Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল