জয়েন করুন

বাজারে নতুন 5G স্মার্টফোন আনছে OPPO, অনুমোদন মিলল FCC সার্টিফিকেশন থেকে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 17, 2025 3:53 PM

OPPO আগামী ২১ জুলাই চীনে K13 Turbo সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে K13 Turbo ও K13 Turbo Pro মডেল দুটি বাজারে আসতে পারে। এর পাশাপাশি চীনা ব্র্যান্ডটি নতুন একটি স্মার্টফোন নিয়ে কাজ করছে। OPPO CPH2781 মডেল নম্বরের ফোনটি এই মাসের শুরুতেই TUV SUD সার্টিফিকেশন সাইটে ধরা পড়ে। এবার ডিভাইসটি মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সাইটেও অন্তর্ভুক্ত হয়েছে। এখান থেকে হ্যান্ডসেটটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে।

OPPO CPH2781 পেল FCC সার্টিফিকেশন

আসন্ন ওপ্পো স্মার্টফোনটি FCC থেকে ছাড়পত্র পেয়েছে ‘R9C-OP24091’ আইডিতে। সার্টিফিকেশন সাইটে একে ‘মোবাইল ফোন’ হিসেবেই উল্লেখ করা হয়েছে। জানা গেছে, এতে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করবে, সাথে থাকবে ২জি, ৩জি এবং ৪জি নেটওয়ার্কের সুবিধাও।

আবার এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে পাওয়া যাবে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ৫ সাপোর্ট, ব্লুটুথ (বিআর+ইডিআর+এলই), এবং এনএফসি, যা আধুনিক বলা যায়। আর ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫.০ কাস্টম স্কিনে চলবে বলে সার্টিফিকেশন সাইটে নিশ্চিত করা হয়েছে।

ইতিমধ্যেই দুটি সার্টিফিকেশন সাইটে উপস্থিত হওয়ার অর্থ OPPO CPH2781 খুব শীঘ্রই বাজারে আসবে। যদিও সংস্থার তরফে এই ফোনের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এমনকি এর নামও এখনও আমরা জানতে পারেনি।

এর আগে TUV SUD সার্টিফিকেশন সাইট থেকে সামনে এসেছিল যে, এই ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ক্লাস থ্রি প্রোটেকশন পাওয়া যাবে, যা মূলত নিরাপদ ডিজাইন এবং কম ভোল্টেজে চলার ক্ষমতার দিকেই ইঙ্গিত করে।

আরও পড়ুন

Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15