জয়েন করুন

12 জিবি র‌্যাম সহ লঞ্চ হচ্ছে Poco F7, স্ন্যাপড্রাগন প্রসেসর সহ দেখা গেল Geekbench-এ

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 13, 2025 8:23 AM

পোকোর নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস POCO F7 শীঘ্রই বাজারে আসছে। ইতিমধ্যেই এটি বিভিন্ন সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র পেয়েছে। আজ আবার এই ফোনকে Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গেল। এর মডেল নম্বর 25053PC47G। POCO F7 সিঙ্গেল কোর টেস্টে ১৯৩৭ এবং মাল্টি কোর টেস্টে ৬০২১ স্কোর করেছে। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষ দিকেই গ্লোবাল মার্কেটে এই ফোনটি লঞ্চ হতে পারে।

POCO F7 এর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন

গিকবেঞ্চের স্কোর দেখে অনেকেই হয়তো ভাবতে পারেন, স্কোর খুব আহামরি নয়। কিন্তু সবকিছু স্কোরের উভর নির্ভর করে না। UI অপ্টিমাইজেশনও যে ইউজার এক্সপেরিয়েন্সে বড় ভূমিকা রাখে, সেটা আগেও দেখা গেছে। হতে পারে, পোকো এবার ব্যাটারির ওপর বেশি জোর দিচ্ছে।

POCO F7 এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো‌ এফ৭ স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর। গীকবেঞ্চে ডিভাইসটি ১২ জিবি র‍্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছিল। আর এতে থাকবে ১.৫কে OLED প্যানেল, যার পিক ব্রাইটনেস ৩২০০ নিটস পর্যন্ত।

ফটোগ্রাফির জন্য POCO F7 স্মার্টফোনে পাওয়া যাবে ১/১.৯৫-ইঞ্চি Sony LYT-600 সেন্সর, যা আগেই iQOO Neo 10 মডেলে দেখা গিয়েছে। ফোনটি পাওয়া যাবে ১২ জিবি + ২৫৬ জিবি এবং ১২ জিবি + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে।

আরও পড়ুন

Flipkart Big Billion Days Sale 2026: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল শুরু 9 অক্টোবর থেকে Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল