জয়েন করুন

বিক্রি শুরু হল Realme 15 ও Realme 15 Pro ফোনের, ৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 30, 2025 10:33 PM

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Realme 15 ও Realme 15 Pro। আজ থেকে ফোন দুটির ভারতে বিক্রি শুরু হল। ই-কমার্স সাইট Flipkart এবং Realme-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিভাইস দুটি অর্ডার করা যাবে। লঞ্চ অফার হিসেবে Realme 15 ও Realme 15 Pro লোভনীয় ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার সহ কেনা যাবে। এই সিরিজের মুখ্য ফিচারের মধ্যে আছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Realme 15 ও Realme 15 Pro এর দাম ও সেল অফার

Realme 15 এর মডেলের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৫,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে যথাক্রমে ২৭,৯৯৯ টাকা ও ৩০,৯৯৯ টাকা খরচ করতে হবে।

অন্যদিকে, Realme 15 Pro এর দাম শুরু হয়েছে ৩১,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৩৩,৯৯৯ টাকা, ৩৫,৯৯৯ টাকা ও ৩৮,৯৯৯ টাকা।

লঞ্চ অফার হিসেবে নির্দিষ্ট ব্যাঙ্কের গ্রাহকরা রিয়েলমি ১৫ মডেলটি ২,০০০ টাকা ডিসকাউন্টে ও রিয়েলমি ১৫ প্রো মডেলটি ৩,০০০ টাকা ডিসকাউন্টে কেনা যাবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।

Realme 15 ও Realme 15 Pro এর স্পেসিফিকেশন

Realme 15 সিরিজের উভয় ফোনে আছে ৬.৮ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ ৬,০০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস দেওয়া হয়েছে। এদিকে পারফরম্যান্সের জন্য বেস মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্লাস এবং প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Realme 15 স্মার্টফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, অন্যদিকে Pro মডেলে ৫০ মেগাপিক্সেল IMX896 প্রাইমারি সেন্সরের সঙ্গে ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দুটি ফোনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এদের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং, IP69 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IR ব্লাস্টার, স্টেরিও স্পিকার ও ইউএসবি টাইপ সি পোর্ট ।

আরও পড়ুন

Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15