জয়েন করুন

লঞ্চের আগে প্রকাশ্যে এল Redmi K80 Ultra ও K Pad এর নজরকাড়া ডিজাইন, ফাঁস হল নতুন ফিচারও

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 17, 2025 8:35 AM

চীনে এই মাসেই রেডমি লঞ্চ করতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন Redmi K80 Ultra এবং নতুন কমপ্যাক্ট গেমিং ট্যাবলেট Redmi K Pad। গত সপ্তাহ থেকেই সংস্থাটি নানা টিজারের মাধ্যমে এই ডিভাইস দুটির আগমনের ইঙ্গিত দিচ্ছিল। তবে লঞ্চের নির্দিষ্ট তারিখ কিংবা ডিজাইন, কোনোটিই এতদিন তালা নিশ্চিত করেনি। তবে আজ রেডমি একটি অফিসিয়াল পোস্টারের মাধ্যমে Redmi K80 Ultra ও Redmi K Pad এর প্রথম লুক সামনে আনলো।

Redmi K80 Ultra ও Redmi K Pad এর নজর কাড়া ডিজাইন প্রকাশ

টিজার পোস্টারে দুটি ডিভাইসকেই সবুজ রঙের ম্যাট ফিনিশ সহ দেখা গেছে। রেডমি কে৮০ আল্ট্রা মডেলে রয়েছে একটি বড় গোলাকৃতি ক্যামেরা মডিউল, যা দেখতে অনেকটাই রেডমি কে৮০ ও কে৮০ প্রো-এর মতো, এই দুটি মডেল ২০২৪ সালের নভেম্বরে চীনে লঞ্চ হয়েছিল। ছবি থেকে স্পষ্ট নতুন রেডমি কে৮০ আল্ট্রা মডেলে OIS প্রযুক্তিযুক্ত ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে।

অন্যদিকে, রেডমি কে প্যাড এর পিছনে রয়েছে একটি ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ। এটি একটি মিড রেঞ্জ ট্যাবলেট হবে। এর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে iPad Mini 7, Red Magic Gaming Tablet 3 Pro, এবং Lenovo Legion Y700 (Gen 4)-এর মতো গেমিং ডিভাইসগুলিকে।

Redmi K80 Ultra ও Redmi K Pad এর অন্যান্য তথ্য

গীকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে রেডমি কে৮০ আল্ট্রা ও কে প্যাড মডেল দুটিকে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসহ দেখা গেছে। উভয় ডিভাইস ১৬ জিবি র‌্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে।

এদিকে রিপোর্ট অনুযায়ী, Redmi K80 Ultra স্মার্টফোনে থাকবে ৬.৮৩ ইঞ্চি LTPS OLED ১.৫কে ডিসপ্লে, ৭৫০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং IP68 রেটিং যুক্ত জল ও ধুলোরোধী বডি। অন্যদিকে, Redmi K Pad মডেলে থাকবে ৮.৮ ইঞ্চি ৩কে LCD ডিসপ্লে, ১৬৫ হার্টছ রিফ্রেশ রেট এবং ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন

Flipkart Big Billion Days Sale 2026: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল শুরু 9 অক্টোবর থেকে Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল