জয়েন করুন

২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 13 Pro 5G এখন ৬০০০ টাকা ডিসকাউন্টে, Flipkart সেলে দারুন অফার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 6, 2025 10:21 AM

আপনি যদি ভালো ক্যামেরা, দুর্দান্ত পারফরম্যান্স ও উন্নত ডিসপ্লের ফোন খোঁজ করে থাকেন তাহলে Xiaomi-র Redmi Note 13 Pro 5G বেছে নিতে পারেন। এতে আছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর Redmi Note 13 Pro 5G এই মুহূর্তে Flipkart Freedom Sale-এ মোট ৬,০০০ টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ফলে এমন সুযোগ হাতছাড়া করা উচিত নয়।

Redmi Note 13 Pro 5G এর দাম ও অফার

লঞ্চের সময় Redmi Note 13 Pro 5G-এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৭,৯৯৯ টাকা। তবে সেলে ফোনটি মাত্র ২১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার আপনি SBI বা Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ১,৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। শুধু তাই নয়, আপনি নো কস্ট ইএমআই অফারেও ডিভাইসটি কিনতে পারবেন।

Redmi Note 13 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১৩ প্রো ৫জি এর মূল আকর্ষণ ২০০ মেগাপিক্সেল Samsung HP3 প্রাইমারি রিয়ার ক্যামেরা। এই ক্যমেরায় OIS ও নাইট সুপার মোড সাপোর্ট করে। এর সাথে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Redmi Note 13 Pro 5G এর সামনে দেখা যাবে ৬.৬৭-ইঞ্চি ১.৫কে অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১৮০০ নিটস পর্যন্ত। এই ডিসপ্লে ডলবি ভিশন ও এইচডিআর১০ প্লাস সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা বক্সে থাকা চার্জারের মাধ্যমে ১৯ মিনিটে ৫০% চার্জ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে। আবার স্মার্টফোনটি IP68 রেটিং সহ আসায় জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকবে।

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15 Vivo Y6a স্ন্যাপড্রাগন প্রসেসর, ৭২০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল