জয়েন করুন

৬ বছরেও ফোন পুরানো হবে না, Samsung Galaxy A26 5G কিনতে কত খরচ হবে দেখে নিন

avatar
Written By : Suman Patra
Updated Now: March 22, 2025 11:46 PM

সুমন পাত্র, কলকাতা: Samsung এই মাসের মার্চে Galaxy A06 5G, Galaxy A26 5G, Galaxy A36 5G এবং Galaxy A56 5G স্মার্টফোন মডেলগুলি লঞ্চ করেছে। এর মধ্যে Galaxy A26 5G ছাড়া সমস্ত ডিভাইস ভারতীয় বাজারে উপলব্ধ। তবে শীঘ্রই ফোনটি এদেশে আসতে চলেছে। আজ ভারতে এই মোবাইলের সম্ভাব্য দাম অনলাইনে ফাঁস গেছে। আসুন স্যামসাংয়ের নয়া স্মার্টফোন কিনতে কত টাকা খরচ করতে হবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A26 5G এর ভারতীয় মূল্য (ফাঁস)

স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি এর দাম এক্স প্ল্যাটফর্মে শেয়ার করেছেন টিপস্টার অভিষেক যাদব। তার দাবি অনুযায়ী ভারতীয় বাজারে স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। উভয় ভ্যারিয়েন্টের দাম থাকবে যথাক্রমে ২৪,৯৯৯ টাকা এবং ২৭,৮৯৯ টাকা। যদিও স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ভারতে কবে লঞ্চ হবে তা টিপস্টার বলেননি।

Samsung Galaxy A26 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। তাই এর স্পেসিফিকেশন আমাদের জানা।

ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি ডিসপ্লে, ১০৮০ x ২৩৫০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে।

প্রসেসর: এই স্যামসাং ফোনটি এক্সিনস ১৩৮০ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্সের জন্য আছে মালি জি৬৮ এমপি৫ জিপিইউ।

ওএস: ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ (৬টি বড় অ্যান্ড্রয়েড আপডেট আসবে) কাস্টম স্কিনে চলবে।

ক্যামেরা: এই মোবাইলে ৫০ মেগাপিক্সেল (ওয়াইড) + ৮ মেডিকেল (আল্ট্রা-ওয়াইড) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামরা ইউনিট এবং সেলফি তোলার জন্য ১৩ মেগাপিক্সেল (ওয়াইড) ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

অন্যান্য ফিচার: স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি মডেলে সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপস্থিত। এটি আইপি৬৭ রেটিং আছে।

আরও পড়ুন

Samsung Galaxy Unpacked 2026: জুলাইয়ে আসছে Galaxy Z Fold 8 থেকে Flip 8 OnePlus Nord 6 আজ ভারতে লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার জেনে নিন Bharatgas WhatsApp Booking: এখন সহজেই বুক করুন LPG Gas Cylinder ATM কার্ড ছাড়াই পাবেন ক্যাশ, Jio Payments Bank আনল নতুন পরিষেবা ১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরিতে বড় পরিবর্তন, এছাড়া আবেদন করা যাবে না