জয়েন করুন

রিফ্রেশ ডিজাইনের সাথে ৫০ এমপি ট্রিপল রিয়ার ক্যামেরা, Samsung Galaxy M36 এই মাসেই ভারতে লঞ্চ হচ্ছে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 21, 2025 12:39 PM

Samsung এর নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন Galaxy M36 আগামী ২৭শে জুন দুপুর ১২টায় ভারতে লঞ্চ হতে চলেছে। জানা গেছে, সিরিজের অন্যান্য মডেলগুলির চেনা ছক ভেঙে একদম নতুন ডিজাইন ও ফিচার সহ হাজির হবে ফোনটি। বিভিন্ন টিজার থেকে জানা গেছে যে, Samsung Galaxy M36 ফোনটি “পুরনো ফ্রেমে নতুন ছবি” নয়, বরং পুরোপুরি নতুন ফ্রেমেই আসবে। আসুন ডিভাইসটি সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy M36 এর ডিজাইন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ফোনে এম৩৫-এর মতো আলাদা আলাদা ক্যামেরা কাটআউটের পরিবর্তে একটা ওভাল (ডিম্বাকৃতি) ক্যামেরা মডিউলে তিনটি সেন্সর থাকবে। এর প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল, যা OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সাপোর্ট করবে। এর সাথে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ডুয়েল 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট সহ আসবে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করা হবে। এতে গুগলের সার্কেল টু সার্চ ফিচার পাওয়া যাবে। সাথে থাকবে এআই সিলেক্ট, অবজেক্ট ইরেজার এবং ইমেজ ক্লিপার এর মতো এআ ফিচার। ডিভাইসটি মাত্র ৭.৭ মিমি পুরু হবে।

Samsung Galaxy M36 তিনটি কালার অপশনে পাওয়া যাবে – ভেলভেট ব্ল্যাক, অরেঞ্জ হেইজ, আর সিরিন গ্রিন। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে দেওয়া হবে এক্সিনস ১৩৮০ চিপসেট। আর এর সামনে দেখা যাবে সুপার AMOLED স্ক্রিন, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করবে।

আরও পড়ুন

Flipkart Big Billion Days Sale 2026: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল শুরু 9 অক্টোবর থেকে Samsung Galaxy S27 ও S27 Plus বড় চার্জিং আপগ্রেড সহ আসছে? অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল