জয়েন করুন

সৈনিকের প্রাণ বাঁচালো Samsung Galaxy S25 Ultra স্মার্টফোন, যুদ্ধক্ষেত্রে ঘটলো অবিশ্বাস্য কান্ড

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 13, 2025 5:41 PM

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও নিজের প্রয়োজনীয়তার কথা জানান দিল স্মার্টফোন। এক সৈনিকের প্রাণরক্ষা করে খবরের শিরোনামে উঠে এসেছে Samsung এর লেটেস্ট ডিভাইস, Galaxy S25 Ultra। বুলেটপ্রুফ জ্যাকেটের মতো ফোনটি ওই সৈনিকের জীবন রক্ষা করেছে বলে দাবি করেছে ইউক্রেনের এক জনপ্রিয় টেক ফোরাম।

কীভাবে প্রাণরক্ষাকারী ঢাল হয়ে উঠলো Samsung Galaxy S25 Ultra

ঘটনাটি ঘটে যুদ্ধের সময়, যখন এক ইউক্রেনীয় সৈনিক ভারী গোলাবর্ষণের মধ্যে আটকে পড়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ একটি শেলের বড় টুকরো সোজা তার দিকেই ছুটে আসে। ভাগ্যক্রমে, টুকরোটির সরাসরি আঘাত লাগে তার পকেটে রাখা গ্যালাক্সি S25 আল্ট্রা ফোনে। ফোনটি পুরোপুরি ধাক্কা সামলে নেয়। এর ফ্রন্ট গ্লাস ভেঙে চুরমার হয়ে গেলেও ডিভাইসটির টাইটেনিয়াম ফ্রেম সেই আঘাত আটকে দেয়।

পরবর্তীতে ওই সৈনিক জানান, “মাত্র তিন সপ্তাহ আগে ফোনটা কিনেছিলাম। ভাবিনি এই ফোন একদিন আমার প্রাণ বাঁচাবে।”

মেরামত বা নতুন ফোন দেবে স্যামসাং

এই পোস্ট ভাইরাল হতেই Samsung Ukraine-এর প্রতিনিধিরা ওই সাহসী সৈনিককে ধন্যবাদ জানিয়েছেন এবং তার সাহস ও কোম্পানির প্রতি বিশ্বাসের প্রশংসা করেছেন। তারা আরও বলেছেন, ফোনটি মেরামত বা এক্সচেঞ্জ, দুটোরই ব্যবস্থা করা হবে।

এর আগেও ইউক্রেনের আরেকটি সংবাদসংস্থা জানিয়েছিল, পুরনো Samsung ফোনগুলি গুলির আঘাত সামলে অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে। অর্থাৎ ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে স্যামসাং যে বিজ্ঞাপন দেখায়, তা যে বাস্তবেও কার্যকর হচ্ছে, এই রিপোর্টগুলিই তার প্রমাণ।

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15 Vivo Y6a স্ন্যাপড্রাগন প্রসেসর, ৭২০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল