জয়েন করুন

Vivo ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, X200 সহ একাধিক ডিভাইসে আসছে OriginOS 6 আপডেট

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: October 18, 2025 3:44 PM

গত ১০ অক্টোবর চীনে Vivo তাদের নতুন মোবাইল অপারেটিং সিস্টেম OriginOS 6 লঞ্চ করে। সম্প্রতি বাজারে আসা Vivo X300 Pro এবং Vivo X300 মডেল দুটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক এই কাস্টম স্কিনে চলে। এছাড়া অন্যান্য ফোনে শীঘ্রই এই ওএসের আপডেট আসবে। কোম্পানিটি ইতিমধ্যেই চীন এবং গ্লোবাল মার্কেটের জন্য OriginOS 6 ভিত্তিক আপডেট রোলআটের টাইমলাইন ঘোষণা করেছে। আজ আবার তারা ভারতের ডিভাইসগুলির জন্যও OriginOS 6 রোলআউটের সময়সূচি প্রকাশ করেছে। নভেম্বরে প্রথম এই আপডেটটি পাবে Vivo X200 লাইনআপ।

ভারতে OriginOS 6 এর রিলিজ টাইমলাইন ঘোষিত হল

ভিভো ভারতে তাদের ফোনগুলির জন্য অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক অরিজিনওএস ৬ আপডেট রোলআউটের সময়সূচি প্রকাশ করেছে। কোন সময় কোন ডিভাইসগুলি আপডেটটি পেতে চলেছে, আসুন জেনে নিই।

নভেম্বর মাসের শুরুর দিকে – Vivo X200 সিরিজ, Vivo X Fold 5, Vivo V60

নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে – Vivo X100 সিরিজ, Vivo X Fold 3 Pro

ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে – Vivo V60e, Vivo V50, Vivo V50e, Vivo T4 Ultra, Vivo T4 Pro, Vivo T4R 5G

২০২৬ সালের প্রথমার্ধে – Vivo X90 সিরিজ, Vivo V40 সিরিজ, Vivo V30 সিরিজ, Vivo T4 5G, Vivo T4x 5G, Vivo T3 সিরিজ, Vivo Y400 সিরিজ, Vivo Y300 5G, Vivo Y200 সিরিজ, Vivo Y100, Vivo Y100A, Vivo Y58 5G, Vivo Y39 5G

OriginOS 6 এর ফিচার

১০ অক্টোবর চীনে অনুষ্ঠিত ভিভো ডেভেলপার কনফারেন্সে জানানো হয়, OriginOS 6 স্কিনে অরিজিন স্মুথ ইঞ্জিন রয়েছে। এতে কোম্পানির আল্ট্রা-কোর কম্পিউটিং এবং মেমোরি ফিউশন প্রযুক্তিও সাপোর্ট করে।

ভিভো দাবি করেছে যে, OriginOS 6 আপডেট ইউজারদের ৫,০০০ ছবি যুক্ত একটি অ্যালবাম “সেকেন্ডে” খুলতে দেবে। আগের সংস্করণের তুলনায় এটি ১০৬ শতাংশ দ্রুত ডেটা লোডিং স্পিড প্রদান করবে বলে জানা গেছে। লক্ষণীয় যে, চীনের বাইরের ইউজাররা এতদিন OriginOS 5 ব্যবহার করতে পারতো না। লেটেস্ট এই সফ্টওয়্যার ভারত সহ এই অঞ্চলগুলিতে ফানটাচওএস ১৫ (Funtouch OS 15) ভার্সনটিকে রিপ্লেস করবে।

আরও পড়ুন

Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15 Vivo Y6a স্ন্যাপড্রাগন প্রসেসর, ৭২০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Vivo S60: ভিভো লঞ্চ করল বড় ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে ও Snapdragon প্রসেসরের ফোন