জয়েন করুন

নেটওয়ার্ক না থাকলেও হবে ভিডিও কল, Vodafone -র প্রযুক্তিতে তাজ্জব বিশ্ব

avatar
Written By : Puja Mondal
Updated Now: February 3, 2025 11:55 AM

Vodafone সম্প্রতি ঘোষণা করেছে যে তারা স্মার্টফোন ব্যবহার করে বিশ্বের প্রথম স্যাটেলাইট ভিডিও কল (Satellite Video Call) করতে সক্ষম হয়েছে। ভোডাফোনের দাবি, এই ভিডিও কল দূরবর্তী কোনো স্থান থেকে করা হয়েছে এবং পুরো ইউরোপ জুড়েই এই বিশেষ প্রযুক্তি পাওয়া যাবে। চলতি বছরের শেষে বা ২০২৬ সালের শুরুতে এই প্রযুক্তি বাজারে চলে আসবে।

ইউরোপে ভোডাফোনের সিইও মার্গারিটা ডেলা ভ্যালেকে গত সোমবার ভিডিও কল করা হয়। কলটি কোম্পানির প্রকৌশলী রোয়ান চেশাম করেছিলেন, যিনি ওয়েলশ মাউন্টেড রেঞ্জের এমন একটি স্থানে ছিলেন যেখানে কোনও নেটওয়ার্ক কানেক্টিভিটি ছিল না। বিশেষ স্যাটেলাইট প্রযুক্তিতে এই ভিডিও কল করা সম্ভব হয়েছে।

এরপর বুধবার এক সাক্ষাৎকারে এই ফোনালাপ নিয়ে কথা বলেছেন ভোডাফোন সিইও। তিনি বলেন, “আমরা শুধু স্যাটেলাইট পরিষেবা ব্যবহার করছিলাম, যা ব্যবহারকারীদের সাধারণ ডিভাইসে সম্পূর্ণ মোবাইল অভিজ্ঞতা প্রদান করে। আমরা দেখাতে চেয়েছিলাম যে ব্যবহারকারীরা স্যাটেলাইট পরিষেবার মাধ্যমে টেক্সট থেকে ভিডিও সবকিছু পাঠাতে পারে এবং এজন্যই আমরা একটি সম্পূর্ণ ভিডিও কল করেছি।” তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব এই পরিষেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

স্যাটেলাইট ভিডিও কল প্রযুক্তি সরবরাহ করতে, ভোডাফোন এএসটি স্পেসমোবাইল পরিষেবার পাঁচটি ব্লুবার্ড স্যাটেলাইট ব্যবহার করছে, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে রয়েছে। এসব স্যাটেলাইটের সাহায্যে ব্যবহারকারীরা সাধারণ স্মার্টফোনে ১২০ এমবিপিএস পর্যন্ত স্পিড পাবেন।

আসলে টেলিকম সংস্থাগুলি নেটওয়ার্ক কভারেজের সমস্যা সমাধান করার জন্য স্যাটেলাইট পরিষেবা নিয়ে কাজ করছে এবং Vodafone -ও এই দৌড়ে সামিল হয়েছে। লেটেস্ট ফ্ল্যাগশিপ এবং প্রিমিয়াম স্মার্টফোনগুলিতে ব্যবহারকারীরা স্যাটেলাইট কানেক্টিভিটি বিকল্প পান। স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা এবং আইফোনে এই ফিচার আছে।

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ফোনের জন্য এল Tap to Send ফিচার, এক ট্যাপেই শেয়ার হবে সবকিছু Nothing Phone (4b) ভারতে লঞ্চ হল, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে Glyph Bar Vivo Y500 4G দুর্দান্ত ডিসপ্লে, 8100mAh ও 50MP ক্যামেরা সহ লঞ্চ হল চলছে Flipkart GOAT Sale, বাম্পার ছাড়ে iPhone 17 থেকে iPhone 15 Vivo Y6a স্ন্যাপড্রাগন প্রসেসর, ৭২০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল